সবংয়ে তোলাবাজির প্রতিবাদ করায় প্রতিবাদীর বাড়িতে ঢুকে নৃশংস হামলা চালালো বিজেপি। লাঠি রড দিয়ে মারধর করায় ভাঙল হাত ও মেরুদণ্ড। অভিযোগ, আক্রমণকারীদের মধ্যে বিজেপি’র স্থানীয় নেতা অজিত মন্ডল, তপন বর্মন সহ মোট ২০-২৫ জনের দল ছিল। পশ্চিম মেদিনীপুরের সবং থানার বিষ্ণুপুর অঞ্চলের নাগালকাটা সংলগ্ন এলাকায় সকাল সাড়ে ৯টা নাগাদ দিবাকর সামন্তের বাড়িতে চড়াও হয় এই বাহিনী। পরিবারের দাবি, স্থানীয় বাজারে তোলা চাওয়ার প্রতিবাদ করেছিলেন দিবাকর। সেই আক্রোশেই তাঁকে বাড়ি থেকে টেনে রাস্তায় নিয়ে গিয়ে মারধর করা হয় এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
পরিবার হামলাকারীদের বিজেপি কর্মী হিসেবে উল্লেখ করলেও স্থানীয় এক বিজেপি নেত্রীর দাবি অভিযুক্তরা আসলে তৃণমূলের লোক। বিজেপির নাম ব্যবহার করে তোলা তুলছে, হামলা চালাচ্ছে। দলের নেতৃত্ব নীরব।
দিবাকর সামন্তের স্ত্রী সুমিত্রা সামন্ত সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।
Sobong Extortion Attack
তোলবাজির প্রতিবাদ করায় সবংয়ে বাড়ি ঢুকে হামলা বিজেপি’র
সবং থানার বিষ্ণুপুর অঞ্চলের নাগালকাটা সংলগ্ন এলাকায় আহত দিবাকর সামন্ত।
×
Comments :0