Nadia

নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ নদীয়ার বিজেপি কর্মীর বিরুদ্ধে

জেলা

এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় নদীয়ার গয়েশপুর সগুনা গ্রাম পঞ্চায়েত এলাকায়।  পরিবার সূত্রে জানা যায়, সেখানের বাসিন্দা বিশ্বনাথ বিশ্বাসের কাছে গত ৫ বছর ধরে ক্যারাটে শিখতে যেতো বছর ১২'র ওই ছাত্রী। তিনি ক্যারাটের পাশাপাশি ওই ছাত্রীকে আঁকাও শেখাতেন। এদিন তাঁর বাড়িতে স্পেশাল ক্লাসের জন্য গিয়েছিল ওই ছাত্রীটি। সেই সময় তার মেয়ের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ আক্রান্ত ছাত্রীর বাবার। শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত বিশ্বনাথ বিশ্বাস বিজেপি কর্মী বলে স্থানীয় সূত্রে জানা যায়। তার কঠোর শাস্তির দাবি করেছে নির্যাতিতার বাবা। অন্যদিকে, অভিযুক্ত বিশ্বনাথ বিশ্বাস তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তার দাবি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ঘটনার পর অভিযুক্তর বিরুদ্ধে গয়েশপুর পুলিশ আউট পোস্টে লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

Comments :0

Login to leave a comment