BLO injured

নদীয়ায় মারধরে আহত বিএলও, মাথায় পড়ল সেলাই

জেলা

ছবি- হাসপাতালে শুয়ে বিএলও আলি সাহেব

এসআইআর প্রক্রিয়া চলাকালীন নদীয়া জেলার এক বিএলও কে মারধর করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। গোটা ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই বিএলও। 
রবিবার কালীগঞ্জ এলাকার একটি গ্রামে এসআইআর প্রক্রিয়ার অন্তর্গত 'লজিক্যাল ডিসক্রিপেন্সি' অর্থাৎ ভোটারের তথ্যে যাচাই করতে যাওয়ায়  বিএলও আলি সাহেবকে আক্রমণ করা হয়। 
সাহেব যখন ওই এলাকার বাসিন্দা আলিফা বিবি সহ তার স্বামী আয়াতুল্লা শেখ কে তাদের পরিবারের তরফ থেকে দেওয়া প্রয়োজনীয় নথি সংশোধনের জন্য স্পেশাল হেয়ারিং ডাকা হয়েছে বলে জানান, তখনই তার উপর আক্রমণ করা হয়।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আলিফা বিবিকে যখন ওই বিএলও জানান যে তার মেয়ে এবং শেখের মধ্যে বয়সের পার্থক্যের অসঙ্গতি দূর করার জন্যএই শুনানির প্রয়োজন তখনই তার উপর আক্রমণ করা হয়েছিল বলে অভিযোগ। তিনি আরও বলেন, গোটা ঘটনায় যখন ওই বিএলও অসহায় বোধ করতে থাকেন এবং বলেন এই পরিবারের শুনানির জন্য ইসি'র হস্তক্ষেপই একমাত্র উপায়, তখন হঠাৎ শেখ লাঠি দিয়ে বিএলওকে আঘাত করেন বলে অভিযোগ, যার ফলে তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। 
আহত বিএলওকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে তার মাথায় বেশ কয়েকটি সেলাই করা হয়েছে। 
তবে, শেখ হামলার অভিযোগ প্রত্যাখ্যান করার পাশাপাশি বিএলও'র বিরুদ্ধে দুর্ব্যবহার করার পাল্টা অভিযোগ ও দায়ের করেছেন। যদিও দুজনেরই অভিযোগ যাচাই করে, আইন অনুসারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।  
এক কর্মকর্তা বলেন , এই ঘটনাটি আবারও মাঠ পর্যায়ের নির্বাচনী কর্মীদের ঝুঁকির বিষয়টিকেই সামনে এনেছে। 

Comments :0

Login to leave a comment