বই | এক মার্কসবাদী দার্শনিকের স্মৃতিকথা
সুবিনয় মিশ্র
মুক্তধারা | বর্ষ ৪ | ৭ জুলাই ২০২৬
প্রখ্যাত মার্কসবাদী দার্শনিক শন সেয়ার্সের অসামান্য একটি স্মৃতিকথার নাম ‘দ্য মেকিং অব আ মার্কসিস্ট’। সম্প্রতি প্রকাশিত হয়েছে। যার সঙ্গে জড়িয়ে রয়েছে আকর্ষণীয় এক পারিবারিক ইতিহাস। সেয়ার্সের বাবা ছিলেন একজন ইহুদি-আইরিশ ব্যবসায়ীর ছেলে যিনি মাইকেল কলিন্স এবং আইরিশ স্বাধীনতা সংগ্রামী কয়েকজন নেতার বন্ধু ছিলেন। তদুপরি তিনি একজন লেখক ছিলেন যাকে টি এস এলিয়ট তার প্রথম কাজ দিয়েছিলেন, জর্জ অরওয়েলের সাথে একটি ফ্ল্যাটে ছিলেন, আমেরিকায় গিয়েছিলেন এবং ম্যাকার্থিজমের অধীনে কালো তালিকাভুক্ত হয়েছিলেন। শন এর মা ছিলেন একজন বিশ্বখ্যাত ইতালীয় আমেরিকান নৈরাজ্যবাদীর আমেরিকান বংশোদ্ভূত কন্যা। তিনি আবার একজন কমিউনিস্ট ছিলেন এবং চীনে বসবাস ও কাজ করেছিলেন। শন নিউ ইয়ের্কে জন্মগ্রহণ করেন এবং লন্ডনে বেইে ওঠেন। ১৯৬০-এর দশকে কেমব্রিজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দর্শন অধ্যযয়ন করেন এবং নিজ অধ্যবসায়ের বলে আন্তর্জাতিকভাবে পরিচিত মার্কসবাদী দার্শনিক হয়ে ওঠেন। র্যা ডিক্যাল ফিলোসফি জার্নালের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি গত পঞ্চাশ বছরে ইংরেজি-ভাষী বিশ্বে বামপন্থী দর্শনের কথা বলেছেন। সম্প্রতি তাঁর এই বইতে তিনি তাঁর সেই অমূল্য স্মৃতিকথা লিখেছেন। সমসাময়িক বামপন্থী চিন্তাধারা ও রাজনীতি বুঝতে বইটি প্রয়োজনীয়।
The Making of a Marxist Philosopher A Memoir
Sean Sayers. Routledge, £28.79
Comments :0