Tarique Rahman

প্রথম মন্ত্রিসভা বৈঠকে করলেন তারেক রহমান

আন্তর্জাতিক

মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। বুধবার নতুন  প্রধানমন্ত্রীর তারেক রহমানের সভাপতিত্বে প্রথম বৈঠক হয়। নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠক হয় বাংলাদেশ সচিবালয়ে। বৈঠকে সরকারের পক্ষ তিনটি বিষয় যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই তিনটি বিষয়ে দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
স্থানীয় সময় এদিন বেলা তিনটে নাগাদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বৈঠকে হওয়া সিদ্ধান্তের কথা জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ও সরবরাহ ঠিক রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে যাতে সমস্যা না হয়, সেদিকে লক্ষ রাখা রয়েছে। 
জহির উদ্দিন স্বপন বলেন, এই তিনটি বিষয়ে বাস্তবায়ন করতে কী করণীয় সংশ্লিষ্ট মন্ত্রীরা দু-এক দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিন মন্ত্রিসভার বৈঠকের পর সচিবদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য সচিবদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ভূমি মন্ত্রকের সচিব এ এস এম সালেহ আহমেদ সাংবাদিকদের বলেন, জনগণ রায় দিয়েছেন বিএনপি’র ইশতেহার দেখে। সেই ইশতেহার অনুযায়ী কাজ করা দেশের মানুষের জন্য ভালো।
জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করে বিএনপি। নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় রয়েছেন মোট ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রথম বৈঠক হয়।

Comments :0

Login to leave a comment