Bomb Threat

বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি, হুলুস্থুল সিউড়ি আদালত

জেলা

বোম্ব স্কোয়াডের তল্লাশী আদালত চত্বরে।

মঙ্গলবারের পর আবার বুধবার। ইমেলে বোমাতঙ্ক। এক ইমেলই হুলুস্থুল সিউড়ি জেলা আদালতে। চলছে তল্লাশি।

এদিন জেলা জজের কাছে এক ইমেল মারফত বোমা মারা হুমকি আসে। তাতে বলা হয় বারোটার মধ্যে আদালত খালি করে দিতে হবে। না হলে বোমা মেরে আদালত উড়িয়ে দেওয়া হবে। এরপরই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আদালত চত্বরে। পুলিশ তড়িঘড়ি বোম্ব স্কোয়াড নিয়ে হাজির হয় আদালতে। দীর্ঘ সময় ধরে আদালতের সর্বত্র চলে তল্লাশী। তন্নতন্ন করে খুঁজেও কোনও বোমার হদিশ পায় পুলিশ। তবে ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় আদালতে। স্রেফ আতঙ্ক ছড়াতেই এই ভুয়ো মেল পাঠানো হয়েছিল বলে প্রাথমিক অনুমান।

Comments :0

Login to leave a comment