Polit Bureau

শ্রমিক শ্রেণিকে অভিনন্দন পলিট ব্যুরোর, শ্রম কোড বিজ্ঞপ্তি বাতিলের দাবি

জাতীয়

ধর্মঘটের সমর্থনে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ।

ধর্মঘটকে সফল করার জন্য দেশের শ্রমজীবী জনতাকে অভিনন্দন জানালো সিপিআই(এম) পলিট ব্যুরো। শ্রম কোড চালুর বিজ্ঞপ্তি এখনই বাতিল করার দাবি তুলেছে কেন্দ্রের কাছে। 
পলিট ব্যুরো বলেছে, সর্বভারতীয় ধর্মঘট ঐতিহাসিক। বড় সংখ্যায় শ্রমজীবীরা অংশ নিয়েছেন ধর্মঘটে। বিক্ষোভ, পিকেটিং এবং সংহতিতে বহু অংশ যোগ দিয়েছে এদিন। সংগঠিত এবং অসংগঠিত দুই ক্ষেত্রেই শ্রমিকরাই যোগ দিয়েছেন ধর্মঘটে। 
এদিন ধর্মঘটের সংহতিতে যোগ দিয়েছেন কডষক এবং খেতমজুররাও। পলিট ব্যুরো বলেছে, শ্রম কোডের বিরোধিতার পাশাপাশি  মনরেগা বাতিল করার প্রতিবাদে শামিল হয়েছেন কৃষিজীবীরা।
উল্লেখ্য, ধর্মঘটে দাবি উঠেছে বীজ বিল, বিদ্যুৎ বিলের খসড়া বাতিলেরও। 
পলিট ব্যুরো বলেছে, চার শ্রম কোডের বিজ্ঞপ্তি বাতিলের পাশাপাশি ভিবি জি রাম জি বাতিল করতে হবে। বিদ্যুৎ সংবহণের বেসরকারিকরণ বন্ধ করতে হবে। বীজ বিল প্রত্যাহার করতে হবে। 
একাধিক দেশের সঙ্গে সই করা অবাধ বাণিজ্য চুক্তি বাতিলেরও দাবি জানিয়েছে পলিট ব্যুরো। বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানিয়েছে পলিট ব্যুরো। বিবৃতিতে বলেছে, এই সব চুক্তিই দেশের শ্রমজীবী, কৃষিজীবীর পক্ষে ক্ষতিকর।

Comments :0

Login to leave a comment