Assembly 2026 Burdwan

পূর্ব বর্ধমানে জোরকদমে প্রচার সিপিআই(এম)-এর

জেলা

ছবি- বর্ধমানে প্রচারে সিপিআই(এম) প্রার্থী মামনি মন্ডল।

বর্ধমান জুড়ে জোরকদমে প্রচার চালাচ্ছে সিপিআই(এম)। প্রার্থী ঘোষণার পর থেকেই মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। বর্ধমান উত্তর বিধানসভার হাটগোবিন্দপুরে মঙ্গলবার বামফ্রণ্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী মামনি মন্ডল রায়’কে নিয়ে প্রচারে গ্রামের মানুষ। লাল ঝান্ডার এই প্রচার মিছিলে স্থানীয় মানুষের মেজাজ, লড়াইয়ের জেদ চোখে পড়েছে।

রায়না বিধানসভা কেন্দ্রে সিপিআই এম) প্রার্থী যুবনেতা সোমনাথ মাঝিকে ঘিরে উৎসাহের আবহ তৈরি হচ্ছে। তাঁর পক্ষে নতুন  প্রজন্মের ভিড় ক্রমশ বাড়ছে। মঙ্গলবার মাধবডিহির পহলানপুরে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সোমনাথ মাঝির নির্বাচনী প্রচারে মহিলা, ছাত্র-যুব অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

পাশাপাশি, আসন্ন বিধানসভা নির্বাচনে ২৬৪ কালনা বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থীর নাম ঘোষণা পর দেওয়াল লিখন, মিছিল করা হয়। মঙ্গলবার থেকে তার জয় করা কালনার দু'নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার শুরু করে দিলেন বাম প্রার্থী শর্মিষ্ঠা নাগ সাহা। গত পৌরসভা নির্বাচনে তৃণমূলের হামলা রুখে দিয়ে এই ওয়ার্ডের নাগরিকরা জয়ী করেন তাকে। এবার সেই শর্মিষ্ঠা নাগ সাহা কে বিধানসভার প্রার্থী হিসেবে পেয়ে এই ওয়ার্ডের মানুষ খুবই উৎসাহিত। তারা চান শর্মিষ্ঠা নাগ সাহা বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে এই এলাকার মানুষের কথা বিধানসভায় তুলে ধরুন।

সেইসঙ্গে এদিন মেমারিতেও প্রচারে বেড়ান বামফ্রন্ট মনোনিত সিপিআইএম প্রার্থী কৃষ্ণানু ভদ্র। কৃষকের ফসলের লাভজনক দামের দাবিতে, রাজ্যের আইন শাসন প্রতিষ্ঠা, চাকরি দূর্নীতি, রোধ করে বেকার দের কাজের ব্যাবস্থা প্রসারিত করতে মেমারী ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকেল ৫ টা নাগাদ, মেমারী চকদিঘীমোড় সংলগ্ন লরি ইউনিয়নের সামনে থেকে, বামফ্রন্ট মনোনিত সিপিআইএম প্রার্থী কৃষ্ণানু ভদ্রকে সাথে নিয়ে একটি মিছিল করা হয়। মিছিল টি কৃষ্ণ বাজার, স্টেশন বাজার হয়ে মেমারী বাবুপাড়া মোড়ে এসে শেষ হয়। মিছিলে পা মেলান প্রার্থী কৃষ্ণানু ভদ্র, অন্তরা দত্ত, মনীষা চক্রবর্ত্তী সহ ওই অঞ্চলে অন্যান্য বাম নেতৃত্ব। মিছিল শেষে হয় সভা। 
সভায় বক্তারা বলেন, ‘বর্তমানে রাজ্য ও দেশের যা পরিস্থিতি, বেকারত্ব বৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষার বেহাল দশা, একই ভাবে কৃষকের হাহাকার। দীর্ঘদিন ধরে বামপন্থীরা এই দাবি নিয়ে সরব হয়েছে, প্রতিবাদ করেছে ন্যায দাবির জন্য। তাই এবারের লাড়াই মানুষের লড়াই, মানুষের অধিকার রক্ষার লড়াই।’
 

Comments :0

Login to leave a comment