assembly 2026 Hansan

হাঁসন বিধানসভা কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী কামাল হাসানের প্রচার শুরু

জেলা বাংলা বাঁচানোর ভোট

২০১১ সালের পর চরম আঘাত নেমে আসে পঞ্চায়েতে। পঞ্চায়েতের একশো দিনের কাজে ব্যাপক লুট। গরিব মানুষের কাজের টাকা লুটে করেছে তৃণমূল। চার বছর ধরে বন্ধ একশো দিনের কাজ। এলাকায় কোনও কাজ নেই। ফলে আমরা হাঁসন বিধানসভা এলাকার গরিব মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে কাজ করে সংসার চালাচ্ছি। প্রার্থীকে কাছে পেয়ে এমনই অভিযোগের কথা তুলে ধরছেন গ্রামবাসীরা।

হাঁসন কেন্দ্রটিতে সংখ্যলঘু ও তপশীলি মানুষের বসবাস বেশী। এবার ওই কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) এর যুবক প্রার্থী কামল হাসান। পেশায় আইনজীবি। তিনি এবার নতুন মুখ। নাম ঘোষনার পর থেকেই সিপিআই(এম) কর্মীরা নেমে পড়েছেন দেওয়াল লিখতে। এদিকে প্রার্থী কামাল হাসান নেমে পড়েছেন প্রচারে। শুনছেন মানুষের অভাব অভিযোগের কথা সঙ্গে চলছে আলাপচারিতা।
রামপুরহাট-২ ও নলহাটি-২ এলাকা নিয়ে হাঁসন বিধানসভা এলাকা। নলহাটি-২ ব্লকের বাঁধখালা, ভগলদদীঘি ও কাঁটাগড়িয়া মোড়ে বুধবার কামল হাসান প্রচারে আসেন। সেখানে মানুষজন অভিযোগ করেন, "তৃণমূল পাঁচ বছর ধরে উন্নয়েনের টাকা লুট করে নিজেদের পকেটে ভরেছে। সব চেয়ে ক্ষতি হয়েছে সাধারনের শিক্ষা, স্বাস্থ্য ও কাজের। এলাকার বেশীর ভাগ যুবক কাজ না পেয়ে সংসার ছেড়ে খাটতে যাচ্ছে ভিন রাজ্যে। সেখানেও তারা নিরাপদে নেই। এবার আওয়াজ উঠেছে বাংলাকে বাঁচাতে হলে তৃণমূল ও বিভেদকামী বিজেপি হটাতে হবে। আমরা এবার যোগ্য জবাব দেবই।"
সিপিআই(এম) প্রার্থী কামল হাসান তাদের কথা গুলি মনদিয়ে শুনে বলছেন, আক্রান্ত কৃষক, শ্রমিক ও সাধারন মানুষের অধিকার রক্ষার দাবিতে আপনারা বামপন্থীদের হাত শক্ত করতে লালঝান্ডর প্রার্থীকে জয়ী করুন।

Comments :0

Login to leave a comment