Assembly 2026 Bankura

প্রচারে বেরিয়ে দিনমজুরদের অভিযোগ শুনলেন, বাঁকুড়ার সিপিআই(এম) প্রার্থী

জেলা

ছবি: বৃহস্পতিবার বাঁকুড়া কেন্দ্রের লোকপুর এলাকায় প্রচারে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী অভয়ানন্দ মুখার্জি।

বৃহস্পতিবার বিকালে বাঁকুড়া শহরের ১৬নং ওয়ার্ডের লোকপুরের এক বিস্তীর্ণ এলাকাজুড়ে নির্বাচনী প্রচার করলেন বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত  সিপিআই(এম) প্রার্থী অভয়ানন্দ মুখার্জি। এদিন লোকপুর এলাকার মানুষজন প্রার্থীকে জানান, লালঝান্ডার সঙ্গেই তো আমরা আছি। এই নির্বাচনেও থাকব। বাড়ির ছেলে মেয়েদের কাজ নেই, বাড়ছে হতাশা। এদিকে বাড়ছে দুর্নীতি সবটাই আমরা জানি। এদিন লোকপুরের গরীব দিনমজুর মানুষের বসবাসের এলাকাতেই প্রচার চালানো হল। এই এলাকার প্রচারে স্থানীয় বহু যুবক বামফ্রন্টের প্রার্থীর সঙ্গে ছিলেন। বামফ্রন্টের প্রার্থীর সঙ্গে তাঁদের আগে থেকেই পরিচয়। ছাত্র- যুব আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সময় থেকেই তিনি বাঁকুড়া শহরের সমস্ত এলাকাতেই মানুষের সঙ্গে থেকে কাজ করেছেন। এদিন অভয়ানন্দমুখার্জি  মানুষজনকে জানান, গরীব, খেটে খাওয়া মানুষের লড়ায়ে লালঝান্ডা ছিল আগামীদিনেও থাকবে।

 

Comments :0

Login to leave a comment