কালনা বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী শর্মিষ্ঠা নাগ সাহা শনিবার কালনা দু'নম্বর ব্লকের দুটি গ্রামে বৈঠকী সভা ও জনসংযোগ করেন। আরবেলিয়া গ্রামে শ্রমজীবী মানুষদের নিয়ে বৈঠকী সভায় তিনি বলেন, বিজেপি ও তৃণমূল উভয় দলই শ্রমজীবী মানুষের স্বার্থ বিরোধী নীতির ধারক এবং বাহক। কেন্দ্র সরকার আচ্ছে দিনের নামে দেশে নয়া ফ্যাসিস্ট কর্পোরেটের হয়ে সরকার পরিচালনা করছে।
জাতপাত, ধর্মীয় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে মানুষের মধ্যে বিভাজন করছে, যাতে সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলন গড়ে উঠতে না পারে। গ্রামাঞ্চলে কৃষিতে সঙ্কটের কারণে কৃষি শ্রমিকরা কাজ হারাচ্ছেন। তারা রাজমিস্ত্রি, জোগাড়ি ও রং মিস্ত্রি হয়ে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে চলে যাচ্ছেন। দুর্ঘটনায় অনেকের মৃত্যু হচ্ছে। তাই কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার বুঝে নিতে বামফ্রন্টকে শক্তিশালী করতে হবে। এছাড়া বাঁচার কোন উপায় নেই। পাশের গ্রাম ঝাকড়পাড়ায় তিনি নিবিড় জনসংযোগ করেন।
Comments :0