CPIM

জীবন-জীবিকার লড়াইয়ে ফিরতে বীরভূম জুড়ে বুথে বুথে জনসংযোগে সিপিআই(এম)

জেলা

নানুর ব্লকের থুপসাড়া অঞ্চলের সিধাই গ্রামে বৈঠকি সভা। ছবি: রুহুল আমিন।

রাজ্যে কাজ নেই, সাধারণের স্বাস্থ্য-শিক্ষা ধ্বংসের পথে, এই পরিষেবা নিয়ে চলছে ব্যবসা। এর ফলে সাধারন শ্রমজীবী আদিবাসী গরিব মানুষের জীবন-জীবিকা একদম তলানিতে ঠেকেছে। এই নিয়ে যখন মানুষের ক্ষোভ বাড়ছে তখন তৃণমূল ও বিজেপি ধর্মের আফিম নিয়ে রাজনীতির আসরে নেমেছে। ইফতার পার্টি নিয়ে কেউ মসজিদে তো কেউ ঢুকে পড়ছে মন্দিরে ভোটের মেরুকরন করতে। ফলে তৃণমূল-বিজেপির ক্ষমতা দখলের এই জঘন্য রাজনীতির বিরুদ্ধে এবং জনগনের দুষমন এই ফ্যাসিবাদী শক্তিকে রাজ্য থেকে হটাতে সিপিআই(এম) এর উদ্যোগে বীরভূম জেলা জুড়ে চলছে প্রতিটি বুথে বুথে নিবিড় জনসংযোগ কর্মসূচী।

সিপিআই(এম) মহম্মদবাজার এরিয়া কমিটির উদ্যোগে সোমবার এই রকম কর্মসুচী হয় গণপুর পঞ্চায়েতের ঘাঘা গ্রামের একটি আদিবাসী পাড়ায়। সেখানে হয় একটি গ্রামসভা। সেখানে আলাপ আলোচনার মধ্যে দিয়ে গ্রামের আদিবাসীরা তাদের সমস্যা নিয়ে যেমন ক্ষোভ করছেন। তেমনি তারা তৃণমূলের লুটের বিষয় গুলি তুলে ধরছেন। এখানকার অনেক আদিবাসী মানুষ এখনো আবাস যোজনার ঘর,বয়স্ক ভাতা পাননি। যারা পেয়েছে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে কাটমানি। এই সব গরিব মানুষের কাজ, ঘর, বালি, পাথর, পায়খানার টাকা সব লুট করছে তৃণমূল। সেখানে তাদের সমস্ত কথা শুনে পার্টি নেতৃত্বরা তাদের জোট বেঁধে এই সমাজের শত্রুদের ভোটে জবাব দেওয়ার আহ্বান জাননা।

এদিন সন্ধ্যায় একইভাবে এই পাড়া বৈঠক ও গ্রামসভা ও বাড়ি বাড়ি প্রচার হয়েছে জেলার রাজনগর ব্লকের গাংমুড়ি-জয়পুর অঞ্চলের রামনগর আদিবাসী পাড়ায়। সিউড়ি-১ ব্লকের আলুন্দা পঞ্চায়েতের নন্দপুর বাগদি পাড়ায়। নানুর ব্লকের আলিগ্রামে ও ইলামবাজার ব্লকের নিলডাঙ্গা গ্রামে। সভা গুলিতে বক্তব্য রাখেন এলাকার সিপিআই(এম) নেতৃবৃন্দ।

 

Comments :0

Login to leave a comment