চীনের তৈরি রোবোডগ নিজেদের উদ্ভাবন বলে চালিয়েছিল প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক এআই সম্মেলনের এলাকা থেকে তাদের প্যাভেলিয়ন ছেড়ে দেওয়ার নির্দেশ দিতে হলো বুধবার।
গ্রেটার নয়ডার গালগোটিয়াজ বিশ্ববিদ্যালয়ের সেই উদ্ভাবন আবার সম্প্রচারিত হয় সরকারি চ্যানেল দূরদর্শনে। রোবোট-কুকুর রাখা ছিল এই প্রতিষ্ঠানের প্যাভেলিয়নে। গণজ্ঞাপন বিভাগের এক অধ্যাপিকা বিশদে ওই রোবোট সম্পর্কে বলেন ক্যামেরার সামনে।
সোশাল মিডিয়ায় বেরতেই বিশেষজ্ঞরা ধরে ফেলেন যে রোবোটটি আসলে চীনের তৈরি ‘ইউনিট্রি জিওটু‘। বাজারে কিনতে পাওয়া যায় এই রোবট। সেটিকেই ‘ওরিয়ন’ নাম দিয়ে চালানো হয়েছে সরকার আয়োজিত এই সামিটে।
বুধবার বিশ্ববিদ্যালয়কে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়।
তাৎপর্যের হলো বুধবার গুগলের সিইও সুন্দর পিচাই তাঁর ভাষণে বলেছেন যে এআই উদ্ভাবনে জোর দেওয়ার আসল মানে হওয়া উচিত গবেষণাকে গুরুত্ব দেওয়া। দেখতে হবে যাতে গবেষণায় প্রয়োজন অনুযায়ী বিনিয়োগ হয়। তিনি জানান যে ‘অটল টিঙ্কারিং ল্যাব‘ প্রকল্পের কেন্দ্রের সরকারের সঙ্গে কাজ হচ্ছে ক্লাসঘরে রোবোটিকস এবং কোডিংকে পৌঁছে দেওয়ার। গুগল ডিপমাইন্ডের সঙ্গে সরকারি উদ্যোগে যৌথ প্রকল্প শুরু হবে বলেও জানান তিনি।
গত মঙ্গলবার, সম্মেলনের শুরুর দিনই নানা বিভ্রাটে ব্যতিব্যস্ত হতে হয় বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুঃখপ্রকাশও করেন।
AI Galgotias
চীনের রোবোটকে নিজেদের দাবি করে এআই সামিট থেকে বাদ
×
Comments :0