Cylinders not available

মিলছেনা সিলিন্ডার, ইট পেতেই রান্না চলছে বেলঘড়িয়ায়

কলকাতা

পেটের দায়ে ইট পেতে চলছে রান্না। ছবি- অভিজিৎ বসু।

মধ্যপ্রাচ্যে সংঘর্ষের জেরে বাড়ন্ত হয়েছে দেশের জ্বালানির ভান্ডার। কেন্দ্রের বিজেপি সরকারের তরফে দেশে পর্যাপ্ত জ্বালানির যোগান মজুত রয়েছে বলা হলেও ৩৫ দিনের আগে বহু জায়গায়ই মিলছেনা এলপিজি সিলিন্ডার। ফলে, বাড়ির মহিলা, মা, কাকিমা, জেঠিমাদেরকে আজ থেকে বেশ কয়েক যুগ আগের সেই অভ্যাসে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। গ্যাসের অভাবে ইট, মাটি দিয়ে তৈরি হচ্ছে উনুন, কাঠকুটোকেই করা হচ্ছে জ্বালানি। আর এভাবেই চলছে রান্নার কাজ। গ্রামের দিকে এই দৃশ্য সচরাচর চোখে পড়েলেও , এবার এই দৃশ্য উঠে এসেছে খোদ কলকাতা।  শহরের শহরতলী  বেলঘড়িয়া এলাকার একটি দোতলা, ইনকমপ্লিট বাড়ির নিচতলায় গ্যাসের ও অভাবে শেষে ইট দিয়ে উনুন করে রান্না করার কাজ চলছে । কারণ পেট তো মানবে না, তার তো ব্যবস্থা করতেই হবে। ৩৫ দিনের আগে মিলছেনা গ্যাস। প্রতিদিন গ্যাসের জন্য নাম লেখানোর চেষ্টা করেও লাভ হচ্ছে না। অগত্যা ইট দিয়ে উনুন তৈরি করে রান্না করতে হচ্ছেন ওই এলাকার অনেকেই। 
 

Comments :0

Login to leave a comment