cpim ashoknagar

ডিজিটাল এন্ড ডাটা অ্যানালিসিস সেন্টারের উদ্বোধন অশোকনগরে

জেলা

অশোকনগর গোলবাজারে ডিজিটাল এন্ড ডাটা অ্যানালিসিস সেন্টারের উদ্বোধন করছেন পলাশ দাস। ছবি: সুস্মিত দাস।

বিধানসভা ভিত্তিক ডিজিটাল এন্ড ডাটা অ্যানালিসিস সেন্টারের উদ্বোধন হলো অশোকনগরে। বৃহস্পতিবার সিপিআই(এম) অশোকনগর বিধানসভা কমিটির উদ্যোগে অশোকনগর গোলবাজারে অবস্থিত ননী কর ভবনের দোতালায় সুসজ্জিত ডিজিটাল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক পলাশ দাস।

জানুয়ারি মাসে বারাসাতে সিপিআই(এম) উত্তর ২৪ পরগণা জেলা দপ্তরে ডিজিটাল সেন্টারের উদ্বোধন হয়। তারপর এই জেলায় প্রথম বিধানসভা ভিত্তিক ডিজিটাল সেন্টারের উদ্বোধন হলো অশোকনগরে। ডিজিটাল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করে পলাশ দাস বলেন, "সারা পৃথিবীতে বর্তমানে তথ্যের গুরুত্ব অপরিসীম। এই তথ্য সংগ্রহ ও সংরক্ষণের কাজে আমরা অনেকটাই পিছিয়ে আছি। মোদী আর মমতার পাল্লায় পড়ে বর্তমান যুব সমাজও এই কাজে বিশ্বের সামগ্রিক গড়ের থেকে আরও অনেকটাই পিছিয়ে। আমাদের ডিজিটাল সেন্টারের প্রথম কাজ হওয়া উচিত। আমাদের কমরেডদের ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করা। আমাদের নতুন নতুন কনটেন্ট তৈরী করতে হবে, সেই কনটেন্ট বেশী বেশী করে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি বুথ ধরে ধরে তথ্য সংগ্রহ করতে হবে, তথ্য সংগ্রহ করে প্রত্যেকটি বুথের লক্ষ্যমাত্রা স্থির করতে হবে। সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারলেই আজকের এই ডিজিটাল সেন্টারের সার্থকতা।" 
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের জেলা সম্পাদক আকাশ কর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সত্যসেবী কর, রাজীব বিশ্বাস, জেলা কমিটির সদস্য বাবুল কর, সাহারাব মন্ডল সহ নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন অশোকনগর এরিয়া কমিটির সম্পাদক গোপাল দত্ত।  আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ মানুষের বিশেষ করে ছাত্র যুবদের উৎসাহ ছিলো চোখে পড়বার মতো।

 

Comments :0

Login to leave a comment