সংঘর্ষ বিরতির যুক্তি হয়েছে গত মাসেই। কিন্তু তারপরও লেবাননে প্রতিদিন গড়ে চার শিশু আহত বা নিহত হচ্ছে।
গত ১৭ এপ্রিল থেকে লেবাননে মোট ২২ শিশুর মৃত্যু হয়েছে ইজরায়েলের হানাদারিতে। আরও ৮৯ শিশু গুরুতর আহত হয়েছে সংঘাতে।
ইরান-আমেরিকা চুক্তির ক্ষেত্রেও লেবানন বিবাদের বড় কারণ হয়ে রয়েছে।
মঙ্গলবার লেবাননের সরকার জানিয়েছে যে দক্ষিণের নাবায়েতে শহরে ইজরায়েল লক্ষ্য নির্দিষ্ট করে হামলা চালিয়েছে। দুই প্যারা মেডিক্যাল কর্মীর মৃত্যু হয়েছে। লেবানন সরকার বলেছে ইজরায়েল লাগাতার হাসপাতাল এবং স্বাস্থ্য কর্মীদের ওপর আক্রমণ চালাচ্ছে।
ইরানের দাবি, লেবাননে সংঘর্ষ থামাতে ব্যবস্থা নিতে হবে আমেরিকাকে। ইজরায়েল বোমা ফেলছে আমেরিকার মদতে।
সেই টানাপোড়েনের মাঝে গত এপ্রিলের ১৭ তারিখ ওয়াশিংটনে লেবাননের সঙ্গে সংঘর্ষ বিরতির চুক্তি করেছে ইজরায়েল। কিন্তু সমানে চালাচ্ছে হামলা।
এদিকে ইরানের পরিস্থিতি ঘিরে আমেরিকার ভেতরেই সঙ্কটে ট্রাম্প। মূল্যবৃদ্ধির হার বেড়ে হয়েছে ৩.৮ শতাংশ। ট্রাম্পকে সমর্থন করছেন এমন আমেরিকানের হার কমে ৩৬ শতাংশ, জানিয়েছে নতুন সমীক্ষা।
Lebanon Bombing
ইজরায়েলের হামলায় দিনে চার শিশুর মৃত্যু লেবাননে
×
Comments :0