Pond English Bazar

দাবি দীর্ঘদিনের, অবশেষে ইংরেজবাজারে শুরু পুকুর সংস্কার

জেলা

ইংরেজবাজার পৌরসভার এলাকার ৪ নম্বর ওয়ার্ডে শুরু হলো কাজ।

ইংরেজবাজার পৌরসভার এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মানুষের দীর্ঘদিনের দাবি নিয়ে বিধানসভা ভোটের মুখে অবশেষে নড়েচড়ে উঠল পৌর কর্তৃপক্ষ। এলাকার পুকুর পরিষ্কার ও পাড় বাঁধানোর কাজ শুরু হল। এই বিষয়ে এলাকার সিপিআই(এম) নেতা অনুপম গুন বলেন এই দাবি এলাকার নাগরিকদের দীর্ঘদিনের। কচুরিপানা ও আবর্জনা ফেলার কারণে পুকুরটি বন্ধ হয়ে গিয়েছিল। এলাকার পরিবেশও‌ দূষিত হয়ে পড়ছিল। এ নিয়ে এলাকায় মানুষ দীর্ঘদিন ধরে এলাকার তৃণমূল কাউন্সিলর ও পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও কারোর কোন উদ্যোগ দেখা যায়নি। অবশেষে পৌরসভা কাজ শুরু করার ফলে এলাকার মানুষ, বিশেষতঃ পুকুর সংলগ্ন এলাকার মানুষের, স্বস্তি ফিরে এসেছে।

Comments :0

Login to leave a comment