তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অভিজিৎ সাহা ওরফে বাপিকে গ্রেপ্তার করলো রায়গঞ্জ থানার পুলিশ। জমি মাফিয়া হিসেবে পরিচিত এই তৃণমূল নেতা।
এই গ্রেপ্তারির কিছুক্ষণ আগেই, শুক্রবার, ভূমি রাজস্ব দপ্তরের মহকুমা আধিকারিক প্রেস বৈঠক করেন। সেখানে জমির অবৈধ দখলদারি বন্ধের বার্তা দেওয়া হয়। সাংবাদিক বৈঠক শেষেই অভিজিৎ সাহাকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ।
রায়গঞ্জের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন অভিজিৎ সাহা। পুলিশের অভিযোগ, এই জমি মাফিয়া তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর মহিলা ব্যবসায়ীকে শ্লীলতাহানি, মারধরের অভিযোগের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযুক্ত।
অভিযোগ, স্থানীয় এক মহিলা ব্যবসায়ী তোলা দিতে অস্বীকার করায় তাঁর দোকান ভাঙচুর করা হয়। ওই মহিলাকে মারধর ও শ্লীলতাহানিও করা হয়। সেই অভিযোগে এদিন বাপিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ।
ধৃত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে শ্লীলতাহানি, চুরি, ছিনতাই, প্রাণে মারার চেষ্টার অভিযোগ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে আদালতে পেশ করা হয়েছে।
Raiganj Arrest
রায়গঞ্জে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর গ্রেপ্তার
×
Comments :0