তামিলনাড়ুর বিরুধুনগরের কাছে কাত্তানারপট্টি অঞ্চলের একটি বাজি কারখানায় রবিবার ব্যাপক বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে এখনও অবধি ১৬ জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করা হয়েছে।
দমকল বিভাগের এক আধিকারিক ঘটনাটি নিশ্চিত করে সংবাদসংস্থাকে জানান যে এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।সেইসঙ্গে,কারখানার ভেতরে আটকা পড়া বাকি মানুষদের ও উদ্ধারের কাজ চলছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এক্স- পোস্টে বলেন, "...যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আমি মন্ত্রী কে.কে.এস.এস.আর. রামচন্দ্রন এবং থাঙ্গাম থেন্নারাসুকে অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে যতদ্রুত সম্ভব উদ্ধারের কাজ শেষ করার জন্য অনুরোধ জানিয়েছি ..."
ওই বাজির কারখানায় প্রায় ৩০ জন শ্রমিক প্রতিদিনের মতোই তাদের কাজ করছিলেন, সেই সময়ই এই বিস্ফোরণটি ঘটে। কর্মচারীরা জানিয়েছেন যে বিস্ফোরণের তীব্রতায় কারখানার কিছু অংশও ধসে পড়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী স্ট্যালিন জেলা শাসকদের সঙ্গে ও যোগাযোগ করেছেন এবং দুর্ঘটনা স্থলে সমস্তরকম প্রয়োজনীয় সহায়তা করার জন্যও নির্দেশ দিয়েছেন।
এর আগে ১৩ই এপ্রিল, বিরুধুনগর জেলার সাত্তুরের কাছে মাদাতুপট্টিতে অবস্থিত আরও এক বাজি কারখানায় এমনি ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
Tamil Nadu firecracker factoryExplosion
তামিলনাড়ুর বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ১৬ এবং আহত ৬
×
Comments :0