পূর্ব বর্ধমান জেলার কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের একটি কোচে হঠাৎই আগুন ধরে যায়। রবিবার ভোর সাড়ে ৪ টা নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় ট্রেনে কেউ না থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানিয়েছেন পূর্ব রেলের এক কর্মকর্তা।
ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় ।
দমকলের এক কর্মকর্তারা জানিয়েছেন, ভোরবেলা কাটোয়া-আজিমগঞ্জ যাত্রীবাহী ট্রেনের একটি বগিতে আগুন লাগার খবর পাওয়া যায়, যা দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল এবং ৩০ মিনিটের চেষ্টার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
স্টেশনে থাকা যাত্রীরাই প্রথম লক্ষ্য করেন যে, কোচটিতে আগুন জ্বলছে, যার ফলে প্ল্যাটফর্মে থাকা বাকি যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
পূর্ব রেলের এক কর্মকর্তা বলেন, আগুন যাতে ছড়িয়ে না পরে সেইজন্য রেল কর্মীরা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত কোচটি আলাদা করে ফেলেন। পাশাপাশি,আগুন লাগার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত চলছে বলেও জানান তিনি।
এই দুর্ঘটনার ফলে অবশ্য ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি। ট্রেন চলাচল আপাতত স্বাভাবিকই রয়েছে।
Fire in train compartment
দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন, চাঞ্চল্য কাটোয়া স্টেশনে
×
Comments :0