Helicopter Crashes

নেপালে ভেঙে পড়ল হেলিকপ্টার

আন্তর্জাতিক

নেপালের খোটাং জেলায় অবতরণের সময় একটি যাত্রীবাহী হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। জানা গেছে, হেলিকপ্টারটি একটি মাঠে অবতরণের চেষ্টা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। বুধবার সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ হেলিকপ্টারটি মাটিতে ভেঙে পড়লেও প্রাণে বেঁচে গিয়েছেন পাঁচ যাত্রী। এই দুর্ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে। নেপালের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী হেলিকপ্টারে থাকা সকল যাত্রী নিরাপদ আছেন এবং কোনো বড় ধরনের প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি হয়নি। সবাইকে পরীক্ষার জন্য নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অবতরণের সময় হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে ভেঙে পড়ে। জানা গেছে, নেপালের পার্বত্য অঞ্চলে উপযুক্ত রানওয়ের অভাব এবং হঠাৎ আবহাওয়ার পরিবর্তন কারণে ঝুঁকি বেড়ে যায়। হেলিকপ্টারগুলো প্রায়শই ছোট মাঠ বা খোলা জায়গায় অবতরণ করে। সেই কারণেই ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। প্রশাসনের প্রাথমিকভাবে অনুমাণ প্রবল বাতাস অথবা অবতরণের সময় ধুলোর কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়তে পারে। জানা গেছে হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী ছিলেন। ছয়জন যাত্রী নিয়ে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। পাইলট ও অন্য যাত্রীরা অক্ষত রয়েছেন। আহতদের উদ্ধারের আরেকটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। আহত একজনকে হেলিকপ্টারে করে কাঠমান্ডুতে পাঠানো হয়। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কাজী বাহাদুর রায় নামে একজন এই ঘটনায় আহত হন। জেলা পুলিশের ডিএসপি প্রকাশ বুধাথোকি সংবাদ মাধ্যমকে জানান, চিকিৎসার জন্য রায়কে অন্য একটি হেলিকপ্টারে করে কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়। অন্য যাত্রীরা নিরাপদ রয়েছেন।

Comments :0

Login to leave a comment