জেনসেন হুয়াঙ ফিরতেই বেড়েছে এনভিডিয়ার শেয়ার। বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের সংস্থার বাইরেও এআই শিল্প পরিমণ্ডলে গোটা বিশ্বে চিপ সরবরাহ করে এনভিডিয়া। শেয়ার বাজারে তার প্রতিক্রিয়া পড়েছে।
হুয়াঙকে এনভিডিয়ায় ফেরানোর কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প নিজে। তা করতে গিয়ে নানা প্রশ্নের মুখেও পড়ছেন। ‘ফিনান্সিয়াল টাইমস’ জানাচ্ছে এনভিডিয়ার শেয়ারের দাম ৩১ শতাংশ বেড়ে যাওয়ায় ট্রাম্পের ব্যক্তিগত সম্পত্তি অন্তত ১৩ লক্ষ ডলার বাড়বে। এই বৃদ্ধি ১.৫ কোটি ডলারেও দাঁড়াতে পারে। সেপ্টেম্বরে এনভিডিয়ার ৩ লক্ষ ৭০ হাজার শেয়ার কিনেছেন ট্রাম্প।
তবে এনভিডিয়া এবং হুয়াঙ ঘটনাক্রম কেবল ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্কের বিষয় নয়। বিশেষজ্ঞরা বলছেন, চীনকে এআই শিল্পে আটকাতে আমেরিকার দুশ্চিন্তাও স্পষ্ট হয়েছে ফের। বস্তুত এআই প্রযুক্তি চিপ সরবরাহের ক্ষেত্রে আমেরিকা এনভিডিয়ার মতো সংস্থার ওপর নিষেধাজ্ঞাও জারি করেছে। চীনকে চিপ বিক্রির সঙ্গে অভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্নও জড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার এনভিডিয়া জানায় যে সিইও’র দায়িত্বে জেনসেন হুয়াঙকেই ফিরিয়ে আনা হচ্ছে। ‘চীনের মহিলা চরের’ সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বা যোগাযোগের জেরে আমেরিকার অভ্যন্তরীণ সুরক্ষা বিপদের মুখে পড়েনি।
ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চর্চার জেরে হুয়াঙকে সরানোর সিদ্ধান্ত নেয় এনভিডিয়া। যে সংস্থা হুয়াঙের নিজেরই তৈরি।
উল্লেখ্য, চীনের সাম্প্রতিক সফরে গিয়ে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও চীনের রাষ্ট্রপতি শি জিনপিঙয়ের সঙ্গে আলোচনায় ‘চর দিয়ে এআই প্রযুক্তি হাতিয়ে নেওয়ার’ অভিযোগ তোলেননি। বস্তুত হোয়াইট হাউস সফরের আগেই জানিয়েছিল চীনের রাষ্ট্রপতির সঙ্গে চর সংক্রান্ত অভিযোগ নিয়ে আলোচনা হবে না।
বিশেষজ্ঞরা বলছেন, এনভিডিয়া এআই প্রযুক্তির মাইক্রোচিপ বিক্রি করে মেটা, স্পেসএক্স, ওপেনএআই’র মতো সংস্থা। কিন্তু তার বাইরেও প্রয়োজনের আর্থিক ঋণও দেয়। কোনও কোনও সময়ে ঋণের বদলে বিনিয়োগও করে।
এনভিডিয়ায় হুয়াঙকে ফেরানোর কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প নিজে। ‘দ্যা কনভারসেশন’ জানাচ্ছে যে এআই বুদবুদ ফেটে যাওয়ার আশঙ্কাকেও মাথায় রাখতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। গত কয়েকমাস ধরেই শেয়ার বাজারের তৈরি এআই বুদবুদ ফাটবে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদদের একটি অংশ। তার মধ্যে নোবেল জয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিৎজও আছেন। হুয়াঙকে সরানোর পর শেয়ার পতন সেই আশঙ্কা জোরালো করে দেয়।
Jensen Huang Trump Nvidea
‘এআই বাবল’, চীন থেকে ট্রাম্পের সম্পত্তি: এনভিডিয়ায় হুয়াঙ ফেরায় চর্চা জোরালো
জোনসেন হুয়াঙ ও ডোনাল্ড ট্রাম্প।
×
Comments :0