ছয় বছর আলাদা থাকার পর পাজ্ঞাবে শিরমণি আকালি দলের সাথে জোট করছে বিজেপি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে দিল্লিতে বিজেপির দপ্তর থেকে একথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছিলেন বিজেপি সভাপতি নীতিন নবীন, সুখবীর সিং বাদল সহ আকালি দলের নেতারা। শাহ জানিয়েছেন মঙ্গলবার থেকে এনডিএতে যোগদান করলো আকালি দল। পাজ্ঞাব বিধানসভা নির্বাচনেও তারা একসাথে লড়াই করবে। উল্লেখ্য আকালি দল বিজেপির সাথে থাকলেও তাদের মধ্যে ভাঙন তৈরি হয়। এনডিএ ছাড়ে আকালি দল।
এদিন শাহের মুখে শোনা যায় বাজপেয়ী সময়ের আকালি দলের সাথে বিজেপির সুসম্পর্কের কথাও। আগামী বছর পাজ্ঞাবে বিধানসভা নির্বাচন। আপকে হারাতে মাঠে নেমেছে বিজেপি। এর আগে একক শক্তিতে সেই রাজ্যে ভালো ফল করতে পারেনি বিজেপি। আকালি দলকে সাথে নিয়েই তারা লড়াই করেছে। ২০২২ এর বিধানসভা নির্বাচনে পাজ্ঞাবে মাত্র ২টি আসনে জয়ী হয় বিজেপি। প্রধান বিরোধী দল কংগ্রেস পায় ১৬টি আসন। আপের ঝুলিতে যায় ৯৫টি আসন।
BJP
পুরনো সঙ্গী আকালি দলের সাথে নতুন করে পথ চলা শুরু করলো বিজেপি
×
Comments :0