Indian Killed in Oman

ওমানে তেলের ট্যাঙ্কারে ড্রোন বিস্ফোরণে নিহত ভারতীয়

আন্তর্জাতিক

ওমানের বন্দরে অয়েল ট্যাঙ্কারে ড্রোন বিস্ফোরণে এক ভারতোয়ের মৃত্যুর সংবাদ মিলেছে। ওমানের সুরক্ষা বিভাগ এই খবর নিশ্চিত করেছে। 
ওমানের মাস্কটে সুলতান কাবুস বন্দরের ৫২ নটিক্যাল মাইল দূরত্বে এই বিস্ফোরণ হয়। একটি নাবিকবিহীন ড্রোন বোট তেলের ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটায়।
ইরানের ওপর আমেরিকা-ইজরায়েলের সামরিক আঘাত এবং প্রত্যাঘাতের জেরে মধ্য প্রাচ্যের বিস্তীর্ণ অংশ অশান্ত। বহু জায়গায় ভারতীয়েরা বিপদের মধ্যে রয়েছেন। তাঁদের ফেরানোর জন্য ব্যবস্থা নেওয়ার দাবি করে প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। 
জানা গিয়েছে আক্রান্ত তেলের ট্যাঙ্করটিতে রিপাবলিক অব মার্শাল আইল্যান্ডের পাতাকা ছিল। নাবিকবিহীন ড্রোন বোট আঘাত করতেই জ্বলে ওঠে ট্যাঙ্কার। মূল ইঞ্জিন রুমে বিস্ফোরণ হয়। এক কর্মী নিহত হন, তিনি ভারতীয়। 
ট্যাঙ্কারে মোট ৩১ জন কর্মী ছিলেন। তার মধ্যে ২১ ভারতীয় ছিলেন। বাকি সবাইকে উদ্ধার কার গিয়েছে বলে জানাচ্ছে ওমানের নৌবাহিনী।

Comments :0

Login to leave a comment