ইরানের গুচ্ছ বোমার হামলায় ত্রস্ত তেল আভিভ। ইরানের ক্ষেপণাস্ত্র থেকে ছোঁড়া হয়েছে ‘ক্লাস্টার বম্ব’। একসঙ্গে বহু বোমা আছড়ে পড়েছে তেল আভিভের গুরুত্বপূর্ণ এলাকায়।
এর মধ্যে ইরান স্বীকার করেছে যে দেশের জাতীয় সরক্ষা পরিষদের প্রধান আলি লরিজানি এবং তাঁর পুত্র নিহত হয়েছে ইজরায়েলের হামলায়।
বুধবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ‘‘আমেরিকা-ইজরায়েল বুঝতে চাইছে না যে ইরানের রাজনৈতিক ব্যবস্থাটি অত্যন্ত আঁটোসাটো। কোনও এক ব্যক্তিকে হত্যা করলেই ইরান গুটিয়ে যাবে না।’’
মনে করা হচ্ছে যে লরিজানির মৃত্যুর পালটা সরাসরি ইজরায়েলের তেল আভিভে গুচ্ছ বোমা ফেলেছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস রাষ্ট্রীয় টেলিভিশনে বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে যে ‘খোররামশর ৪’ এবং ‘কাদের’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তেল আভিভ আক্রমণে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা চালায় আমেরিকা-ইজরায়েল। বিনা প্ররোচনায় এই হামলার জবাব দিতে থাকে ইরান। ইরানের রাষ্ট্রীয় প্রধান আলি খোমেনেই এবং শীর্ষ স্তরের ৪০ আধিকারিককে হত্যা করেছে ইজরায়েল-আমেরিকা।
কিন্তু আক্রান্ত হওয়ার ১৯ দিনের মাথাতেও প্রতিরোধ জারি রেখেছে ইরান। বরং, ত্রস্ত ইজরায়েলের মানুষ।
যুদ্ধের বড় অভিঘাত পড়েছে বিশ্বে। তেল সরবরাহ গুরুতর মাত্রায় ব্যাহত হয়েছে। ভারতেও রান্না এবং পরিবহণের গ্যাসের সঙ্কট তীব্র।
Iran Cluster Bomb
ইরানের গুচ্ছ বোমার দাপট ইজরায়েলের তেল আভিভে
×
Comments :0