Left Front

বামফ্রন্টের দ্বিতীয় প্রার্থী তালিকা, মানবাধিকার এবং ভোটাধিকার রক্ষার লড়াই চলবে জানালেন সেলিম

রাজ্য কলকাতা বাংলা বাঁচানোর ভোট

বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করলো বামফ্রন্ট। এদিন সিপিআই(এম) রাজ্য সদর দপ্তর মজুফ্‌ফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলন করে বাকি প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রবীণ বামফ্রন্ট নেতা মিহির বাইন। 
৩২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। শারিরীক অসুস্থতার কারণে সাংবাদিক সম্মেলনে ছিলেন না বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রবীন বামপন্থী নেতা মিহির বাইন প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এদিন বামফ্রন্টের পক্ষ থেকে যেই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে সেখানে ভবানীপুর থেকে সিপিআই(এম) প্রার্থী হচ্ছেন আইনজীবী শ্রীজীব বিশ্বাস, টালিগজ্ঞ থেকে সিপিআই(এম) প্রার্থী হচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস, বালিগজ্ঞ থেকে প্রার্থী হচ্ছেন  আফরিন বেগম (শিল্পী), রানিনগর কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী জামাল হোসেন, চাঁচল কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী আনোয়ারুল হক, কৃষ্ণগজ্ঞ কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী অর্চনা বিশ্বাস, জয়নগর কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী অপূর্ব প্রামানিক, বারুইপুর পশ্চিম কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী লাহেক আলি, নয়াগ্রাম কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী পুলিন বিহারি বাস্কে।
সোমবার ১৯২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। এবারের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সহযোগী হিসাবে লড়াই করছে সিপিআই(এম-এল) লিবারেশন। তারা দশটি আসনে প্রার্থী ঘোষণা করেছেন।
এদিন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘বড় অংশের মানুষকে বিবেচনাধীন রাখা হয়েছে, মানুষের ভোটাধিকর হরণ করা হচ্ছে। সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করতে হবে।’ 
সেলিম বলেন, ‘নির্দিষ্ট কারণের ভিত্তিতে এসআইআর করা হয়। কমিশন কোন করাণ দেখাতে পারেনি। জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন ওয়েবসাইটে সব দেওয়া আছে।’ উল্লেখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে দারস্থ হয়েছিল সিপিআই(এম)। এদিন সিপিআই(এম) রাজ্য সম্পাদক জানিয়েছেন হাইকোর্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের জানাতে কোন কারণে এসআইআর এবং কিসের ভিত্তিতে তাও কমিশনকে স্পষ্ট করতে হবে। হাইকোর্টের এই নির্দেশকে নৈতিক জয় হিসাবেই দেখছে সিপিআই(এম)। সেলিম জানিয়েছেন মানবাধিকার এবং ভোটাধিকার রক্ষার লড়াই চলবে।

Comments :0

Login to leave a comment