বাড়ির মধ্যে থাকা পরিত্যক্ত কুয়োর মধ্যে পড়ে রয়েছে চিতাবাঘ। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার মাটিয়ালি ব্লকের সামসিং চা বাগানের কারখানা লাইন এলাকায়। ঘটনার খবর পেয়েই বনদপ্তরের খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা এলাকায় পৌঁছায়। বনকর্মীরা চিতাবাঘটিকে কুয়োর ভেতর থেকে উদ্ধার করে। প্রসঙ্গত জানা যায়, বুধবার সকালে এলাকার বাসিন্দা জীবন বাওয়ানের বাড়ি একটি পরিত্যক্ত কুয়োর মধ্যে থেকে চিতাবাঘের গর্জন শুনতে পান। কাছে গিয়ে দেখেন একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ কুয়োর মধ্যে ছটফট করছে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় স্থানীয়দের ভিড় হতে থাকে। খুনীয়া স্কোয়াড এর বন কর্মীরা ঘুম পাড়ানি গুলি করে চিতা বাঘটিকে কুয়োর মধ্যে থেকে উদ্ধার করে। পরবর্তীতে জঙ্গলে চিতা বাঘটিকে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে।
Leopard
পরিত্যক্ত কুয়াতে চিতাবাঘ, চাঞ্চল্য সামসিং চা বাগান এলাকায়
×
Comments :0