M A Baby on 'INDIA' meet

দেশ-সংবিধান রক্ষায় হবে সর্বাত্মক আন্দোলন, ‘ইন্ডিয়া’-র বৈঠক প্রসঙ্গে বললেন বেবি

জাতীয়

ভারত চেতনাকে রক্ষার জন্য সারা দেশে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে ‘ইন্ডিয়া’। সংবিধানের মর্মকে রক্ষা করতে এই লড়াই চলবে। সে কারণেই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বুধবার ‘ইন্ডিয়া’ মঞ্চের বৈঠকের পর একথা বলেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি।
অত্যন্ত অস্বাভাবিক রাজনৈতিক ঘটনাক্রমের সময় বৈঠক করেছে ‘ইন্ডিয়া’। নির্বাচন কমিশনের কার্যধারায় গুরুতর বেনিয়ম বেরিয়ে এসেছে। 
এদিন বৈঠক থেকে ঠিক হয়েছে যে আগামী মঙ্গলবার, ৬ অক্টোবর, ‘ইন্ডিয়া’ মঞ্চের দলগুলি নির্বাচন কমিশন দপ্তর অভিযান করবে। 
উল্লেখ্য, গত শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ‘ইন্ডিয়া’ মঞ্চের বৈঠকের জন্য সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে চিঠি পাঠিয়েছিলেন বেবি। 
এদিন বৈঠকের পর বেবি বলেন, নির্বাচন কমিশনে সংখ্যাগরিষ্ঠতা না হলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত হওয়ার কথা। অথচ দুই নির্বাচন কমিশনার আপত্তি অগ্রাহ্য করে একতরফা সিদ্ধান্ত নিয়ে গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। 
বেবি বলেন, বিশেষ বিপদের হলো মুখ্য নির্বাচন কমিশনারের পদে থেকে কেন্দ্রে আসীন আরএসএস-বিজেপি’র ফ্যাসিবাদী লক্ষ্যের পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন। জ্ঞানেশ কুমারের আত্মমর্যাদা থাকলে পদ ছেড়ে দিতেন। 
‘ইন্ডিয়া’ মঞ্চের বৈঠকে ঠিক হয়েছে দেশজুড়ে প্রতিটি এলাকায় ব্যাপক আন্দোলনে নামা হবে। বেবি বলেন, আমরা বামপন্থীরা বলেছি যে বিভিন্ন সামাজিক সংগঠন, নাগরিক সমাজের বিভিন্ন অংশ, বুদ্ধিজীবী। বেবি বলেন, ‘ইন্ডিয়া’ মঞ্চে নেই, এমন রাজনৈতিক শক্তির সঙ্গেও যোগাযোগ তৈরি করতে হবে।

Comments :0

Login to leave a comment