MANDA MITHAI — TAPAN KUMAR BAIRAGYA — FIRST BOOK FAIR — NATUNPATA | 1 FEBRUARY 2026, 3rd YEAR

মণ্ডা মিঠাই — তপন কুমার বৈরাগ্য — প্রথম বইমেলা — নতুনপাতা — ১ ফেব্রুয়ারি ২০২৬, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

MANDA MITHAI  TAPAN KUMAR BAIRAGYA  FIRST BOOK FAIR  NATUNPATA  1 FEBRUARY 2026 3rd YEAR

মণ্ডা মিঠাই

নতুনপাতা

প্রথম বইমেলা

তপন কুমার বৈরাগ্য

১ ফেব্রুয়ারি ২০২৬, বর্ষ ৩
 

প্রথম বইমেলার নাম দ্য ফ্রাঙ্কফুট বুক ফেয়ার।এই বইমেলা জার্মানির ফ্রাঙ্কফুটে। ১৪৬২ সালে এই মেলা প্রথম অনুষ্ঠিত হয়।ফ্রাঙ্কফুট ছিল সেই সময় শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে
জার্মানীর শ্রেষ্ঠ শহর। তাছাড়া এই শহর ছিল ইউরোপের ব্যাবসা বাণিজ্যের শ্রেষ্ঠ কেন্দ্র। জনসংখ্যার দিক থেকেও এই শহর ছিল সবচেয়ে জনবহুল শহর। এই শহরের নিকটেই ছিল
মেইনজ নামে একটা অখ্যাত গ্রাম।এই গ্রামেই ছাপাখানার জনক গুটেনবার্গ জন্মগ্রহণ করেন। ১৪৪৮ সালে তিনি ছাপাখানা আবিষ্কার করেন। ১৪৬২ সাল পর্যন্ত তিনি বেশ
কিছু বইও ছাপিয়ে ফেলেন। মাথায় চিন্তা এলো কি করে এইসব বইগুলো জনগণের হাতে তুলে দেওয়া যায়। অনেক চিন্তা ভাবনার পর তার মাথা থেকেই আসে প্রথম
বইমেলার কথা। তাই তাকে প্রথম বইমেলার জনক বলা যায়। তিনি ফ্রাঙ্কফুট শহরে এসে প্রথম বই বিক্রি করে বেশ কিছু টাকা পান।তখন ইউরোপের অন্যান্য দেশেও আস্তে আস্তে
ছাপাখানা প্রসার লাভ করছে। গুটেনবার্গ অন্যান্যদের জানালেন তার প্রতিষ্ঠিত বইমেলায় আসার জন্য। তার আহ্বানে  সাড়া দিয়ে পরের বছর একটা দোকান বেড়ে দশটা দোকান
বসলো। ১৪৬৮সালে গুটেনবার্গ মারা যান। মৃত্যুর আগে পর্যন্ত তিনি এখানে বইমেলা করে গেছেন। ইতিহাসে এই বইমেলা সবচেয়ে দীর্ঘদিনের।গুটেনবার্গ প্রতিষ্ঠিত মেলা কোনোদিন
বন্ধ হয় নি। দীর্ঘ পাঁচশো বছর পর ১৯৪৯ সালে জার্মান প্রকাশক দ্বারা প্রাতিষ্ঠানিক রূপ পায়। এখন এইমেলায় দেশবিদেশের প্রকাশকেরা আসেন।এই মেলা এখন বিশ্বের
এক নম্বর বইমেলা হয়েছে। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে গুটেনবার্গকে সবার আগে স্মরণ করা হয়। ১৯৬৪ সালে এই বইমেলা আন্তর্জাতিক বইমেলার স্বীকৃতি পায়।
গুটেনবার্গ একদিন এই বইমেলা প্রতিষ্ঠা করে গেছেন। যে মেলা আজ সবার মনের কোণে স্থান করে নিয়েছে।


 

Comments :0

Login to leave a comment