MUKTADHARA | UTSAV 1433 | STORY | HOTAHAT DEKHA | RAHUL CHATTAPADHAYA | 19 OCTOBER 2026 | 4th YEAR

মুক্তধারা | উৎসব ১৪৩৩ | গল্প | হঠাৎ দেখা | রাহুল চট্টোপাধ্যায় | ১৯ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  UTSAV 1433  STORY  HOTAHAT DEKHA  RAHUL CHATTAPADHAYA  19 OCTOBER 2026  4th YEAR

মুক্তধারা

উৎসব ১৪৩৩

গল্প

হঠাৎ দেখা

রাহুল চট্টোপাধ্যায়

১৯ অক্টোবর ২০২৬ 

৪র্থ বর্ষ

পুজো আসছে। বৃষ্টির ভেজা গন্ধ ছাপিয়ে পুজোর গন্ধ এসে পৌঁছেছে নিবেদিতার কাছে। মনটা ছটফট  করে। সেই কতদূরে একা থাকা।  ঝাড়খণ্ডের এককোণে পড়ে থাকা, চাকরি করা।আর যেটুকু ফোনে যোগাযোগ। বছরের এই একটা সময়ের জন্য মন কেমন করে।বাড়ির উঠোন, নিজের পাড়াকে মনে করে নিবেদিতা। অফিস যাবার আগে ক্যালেন্ডারে দাগ দেয়। এভাবেই একদিন দাগ এসে থামলো ছুটির  দিনে। নিবেদিতা ট্রেন ধরলো।একটার পর একটা স্টেশন,চেনা জায়গার ছবিকে স্পষ্ট করে তোলে।
এবার কলকাতা। কলকাতায় পা দিয়েই মনটা খুশিতে ভরে উঠলো তার। মা,বাবা,ভাই সবার জন্য মুখিয়ে উঠলো মনটা। ব্যাগের নতুন জামাকাপড়গুলোর দিকে চোখ বুলিয়ে নেয় সে।এবার বাস, তারপর বাড়ি,ব্যস।
রুদ্দুরপুর পৌঁছেতেই রাস্তার ওপর চোখে  পড়ল বাঁশ ঘিরে লাল কাপড় টাঙিয়ে ছোট্ট বই-এর স্টল। নিবেদিতা দাঁড়িয়ে পড়ল,দেখলো। তার স্কুল জীবনের বন্ধু অপর্ণাকে। পাশে গিয়ে ডাকলো' অপর্ণা,দেখ আমি এসে গেছি '।
নিস্পলক তাকিয়ে অপর্ণা হাতদুটো চেপে ধরলো নিবেদিতার‌- ' নিবেদিতা কতদিন পরে দেখা, ভালো আছিস'
নিবেদিতা হেসে মাথা নাড়লো। অপর্ণা তার হাতে দুটো বই দিয়ে বললো,' পড়িস, আমাদেরই নিত্যদিনের সমস্যার কথা।এই বই মানুষের কাছে নিয়ে যেতে কত সমস্যা। পরশু রাতের অন্ধকারে কারা এসে স্টল ভেঙে দিয়ে যায়। আমরা আবার তৈরি করতে পেরেছি।'
নিবেদিতা অপর্ণার কথা শুনতে শুনতে তার হাতে হাত রেখে বললো,' আসি রে,আজ থেকে আমি থাকবো স্টলে, সবাই মিলে দেখবো,কে আসে স্টল ভাঙতে '।

Comments :0

Login to leave a comment