Maldah Lawyers Staged Protest

গড়বেতায় আইনজীবীদের আক্রমণের প্রতিবাদে মিছিল মালদহে

জেলা

গড়বেতায় আইনজীবীদের আক্রমণের প্রতিবাদ মালদহ শহরে। মিছিল অল ইন্ডিয়া ল'ইয়ার্স ইউনিয়নের।

গড়বেতায় আক্রান্ত মানুষের সঙ্গে দেখা করে ফেরার পথে আক্রান্ত হয়েছেন আইনজীবীরা। আক্রমণকে ধিক্কার জানিয়ে সোমবার মালদহ শহরে মিছিল করল অল ইন্ডিয়া ল'ইয়ার্স ইউনিয়ন। 
গত শনিবার গড়বেতায় বিজেপি-আরএসএস আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণে ঘরছাড়াদের সঙ্গে দেখা করে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন শামিম আহমেদ, সায়ন ব্যানার্জি সহ একাধিক আইনজীবী। যাঁদের মধ্যে বেশ কয়েকজন মহিলা আইনজীবীও ছিলেন। এঁদের আক্রমণ করে গাড়ি ভাঙচুর করা হয়। 
সোমবার মালদহে আদালত চত্বর থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মুখ্য ডাকঘরের সামনে শেষ হয়। নেতৃত্ব দেন আইনজীবী দীপক ব্যানার্জি, অনিক ভট্টাচার্য, ইয়াসিন‌ মহালদার, প্রবীর ঝা প্রমুখ। মুখ্য ডাকঘরের সামনে পথসভাও হয়। বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Comments :0

Login to leave a comment