তৃণমূলের সন্ত্রাস, দুর্নীতি- বিজেপির ধর্মীয় বিভাজনের প্রতিবাদে তৃণমূল বিজেপি ছেড়ে প্রায় ৭০ জনের বেশি সমর্থক সহ পরিবার সিপিআই(এম)’র প্রতি আস্থা জানিয়ে লাল ঝান্ডা হাতে তুলে নিলেন। শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বিধানসভার তপন ব্লকের অন্তর্গত পশ্চিম মান্দার পাড়াতে সিপিআই( এম) জেলা সম্পাদক নন্দলাল হাজরা, তপন এরিয়া সম্পাদক দিলীপ বিশ্বাস সহ স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে লাল ঝান্ডা হাতে নিয়েছেন তৃণমূল বিজেপির কর্মী সমর্থকরা। তাঁরা বলেন দীর্ঘ ১৫ বছর ধরে তৃণমূল রাজ্যের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি করেছে, ওয়াকফ সমপত্তিকে গ্রাস করতে চেষ্টা করছে, চাকরি দেবার নামে কাটমানি নিয়েছে ও জনগণের টাকাকে আত্মসাৎ করেছে তাই এই দুর্নীতিগ্রস্তদের অপশাসনের বিরুদ্ধে এবং সিপিআই(এম)’র আদর্শ ও নীতিকে সমর্থন জানাচ্ছে তারা। তাঁরা আরও জানিয়েছেন, ‘‘একদিকে তৃণমূল সন্ত্রাস, দুর্নীতি করছে অন্যদিকে ধর্মের নামে মানুষ মধ্য বিভাজন করছে বিজেপি। এসআইআর করে বৈধ ভোটারদের হয়রানি করা হচ্ছে, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। তৃণমূলের সন্ত্রাস, দুর্নীতি- ধর্মীয় বিভাজনকারি বিজেপি মানুষের সঙ্গে বিশ্বাঘাতকতা করছে।’’
এদিন বামফ্রন্ট আহবায়ক নন্দলাল হাজরা বলেন সাধারণ খেটে খাওয়া মেহনতী মানুষদের মধ্যে ধর্মের জিগীর তুলে অশান্তি সৃষ্টি করতে চাইছে বিজেপি এবং তৃণমূল। তাই মানুষ এবার দুই সাম্প্রদায়িক দলকে পরাস্ত করে সিপিআই(এম) তথা বামফ্রন্টের প্রতি ভরসা রাখছে।
Gangarampur
তৃণমূল বিজেপি ছেড়ে লাল পতাকা হাতে নিলেন গঙ্গারামপুরে বহু পরিবার
×
Comments :0