সোমবার রাজ্যে প্রার্থীদের নাম ঘোষণা হতেই কালিয়াগঞ্জ, রায়গঞ্জ ও হেমতাবাদে বামফ্রন্টের মিছিল সংগঠিত হয়। কালিয়াগঞ্জ, রায়গঞ্জ ও করণদিঘী বিধানসভা ক্ষেত্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী হীরুবালা রায় সরকার, হেমতাবাদে তনুশ্রী দাস ও রায়গঞ্জ কেন্দ্রে জীবনান্দ সিংহকে সাথে নিয়ে মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে। বিভিন্ন এলাকায় মিছিলে ছিলেন জেলা বামফ্রন্ট নেতা আনোয়ারুল হক, সিপিআই(এম) জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম পাল, দেবাশীষ পাট্টাদার, ছাড়াও তীর্থ দাস, দীগেন রায়, মতিয়ুর রহমান, হান্নান চৌধুরী সহ জেলা বামফ্রন্ট নেতৃত্ব। মিছিলের পুরোভাগে ছিলেন কালিয়াগঞ্জ কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী হীরু রায় সরকার, হেমতাবাদ কেন্দ্রের প্রার্থী তনুশ্রী দাস এবং রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী জীবানন্দ সিংহ।
কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, হেমতাবাদ মিছিল শেষে জেলা বামফ্রন্ট আহ্বায়ক আনোয়ারুল হক বলেন, রাজ্য ও কেন্দ্র সরকার এসআইআর'র মধ্য দিয়ে খেটে খাওয়া মানুষের নাম বাদ দিয়ে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে তৃণমূল। গত কয়েক বছরে আলু চাষি থেকে শুরু করে ভুট্টা চাষি ইসলামপুর গোয়ালপোখরের চা শ্রমিক, খেটে খাওয়া মানুষ, ছাত্র যুব সকলের জীবনে অন্ধকার নেমে এসেছে। জাতপাতের রাজনীতির মধ্য দিয়ে মানুষের রুজি রুটির লড়াইকে ভুলিয়ে দিয়ে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে বিজেপি, তেমন তৃণমূল রাজ্যের ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করতে চাইছে। গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে মানুষকে বাঁচাতে আমাদের বিশ্বাস মানুষ তাঁর বেঁচে থাকার লড়াইয়ের বন্ধু হিসেবে বামফ্রন্টের পাশে ছিলো থাকবে।
পাশাপাশি, তৃণমূল কে এবারের ভোটে হেমতাবাদ থেকে পর্যুদস্ত করতে মানুষের ঐক্যবদ্ধ লড়াইকে আরও বৃহত্তর ময়দানের আহ্বান জানান হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী তনুশ্রী দাস।
Election campaign at North Dinajpur
কালিয়াগঞ্জ, রায়গঞ্জ ও হেমতাবাদে বাম প্রার্থীদের সমর্থনে মিছিল
ছবি- রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সি পি আই(এম) প্রার্থী জীবানন্দ সিংহ-র সমর্থনে রায়গঞ্জে মহামিছিল।
×
Comments :0