দেশের সরকারের গৃহীত নীতির কারণে গোটা দেশজুড়ে আক্রান্ত ব্যাঙ্কিং পরিষেবা। সরকারি ব্যাংকের সংখ্যা কমছে। সরকারি লাভজনক সংস্থাগুলোর পরিকল্পিতভাবে বেসরকারিকরণের লক্ষেই এই একের পর এক ভূমিকা পালন করে চলেছে সরকার। রাজ্যের শাসক সরকারও এই নীতির বিরুদ্ধে নয়। এই পরিস্থিতির সুযোগ নিয়েই,সরকারি মদতে গ্রামগঞ্জের পাড়ায় পাড়ায় গজিয়ে উঠছে মাইক্রোফিন্যান্সের সংস্থা। যার কবলে পড়ে গ্রাম বাংলার প্রান্তিক মানুষ বিশেষ করে মহিলা সমাজের জীবনে নেমে এসেছে ভয়াবহ অর্থনৈতিক বিপদ। প্রশাসন সব জেনেও নিশ্চুপ। এর বিরুদ্ধে ব্যাপক থেকে ব্যাপকতারও আন্দোলন গড়ে তুলতেই হবে।
পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও কমিটি মহিলা ঋণদান সমিতির যৌথ উদ্যোগে, কৃষ্ণনগর জাগৃতি সভাগৃহে আয়োজিত "মাইক্রো ফিন্যান্সের একমাত্র বিকল্প সমবায়"- শীর্ষক আলোচনা সভায় এমনি বললেন মুখ্য আলোচক বৃন্দা কারাত। সভায় সভাপতিত্ত্ব করেন রমা বিশ্বাসের, তিনি ছাড়াও আলোচনা করেন মালিনী ভট্টাচার্য।
ব্যাপক মহিলা অংশগ্রহণ সহ চার শতাধিক প্রান্তিক মানুষ আলোচনা সভায় অংশ নিয়েছেন। আলোচনা সভার শেষে জাগৃতি সভাগৃহের সামনে প্রকাশ্যসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন বৃন্দা কারাত, মঞ্চের রাজ্য সম্পাদক সুকান্তি মুখার্জি, রাজ্য সভাপতি ভোলানাথ দত্ত, জেলা নেতা ব্রজেন বিশ্বাস প্রমূখ। মালিনি ভট্টাচার্য তার আলোচনায় বাম আমলের এ রাজ্যের কৃষক, মৎস্যজীবী, তাঁত শ্রমিক সহ সমাজের বিভিন্ন অংশের শ্রমজীবী মানুষের জীবন মানের উন্নতিকল্পে যেভাবে সমবায় ব্যবস্থার বিকাশ ঘটিয়েছিল, সরকার বদলে সেই ব্যবস্থা এখন কার্যত ইতিহাস। গোটা সমবায় ব্যবস্থাটাকে ধ্বংস করে দলীয় মানুষজনকে নিয়ে আর্থিক লুটতরাজের একটা মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করেছে রাজ্য সরকার। গণতান্ত্রিক কাঠামোটাকেই ধ্বংস করেছে এই শাসক সরকার। মহিলার ঋণদান সমিতির মধ্য দিয়ে আর্থিক সচ্ছল হবার যে স্বপ্ন দেখেছিল গরীবগুর্ব শ্রমজীবী, গরিব পরিবারের তামাম মহিলা সমাজ, বর্তমান শাসক সেই স্বপ্নকেও লুট করেছে।
বর্তমানে মাইক্রোফিন্যান্সের নামে চড়া সুদে গরিব মানুষকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলার পরিকল্পনা চলছে। এই ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়ে, সর্বস্তরের মহিলা সমাজকে ঐক্যবদ্ধভাবেই প্রতিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। ভোলানাথ দত্ত,সুকান্তি মুখার্জির বক্তব্যেও গ্রাম বাংলার গরিব মানুষের আক্রান্ত জীবন জীবিকার বিভিন্ন দিক উত্থাপন করেছেন। সমবয় ব্যবস্থাকে টিকিয়ে রাখতে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ও জানিয়েছেন তাঁরা। পাশাপাশি, রাজ্য ও দেশের সরকারের গৃহীত নীতির তীব্র সমালোচনা ও করেছেন তাঁরা।
সভা থেকে সংগঠনদ্বয়ের এক প্রতিনিধি দল, জেলাশাসক এবং এয়ার সিএসের কাছে ডেপুটেশন দেন।
উল্লেখ্য আলোচনা সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলারা মাইক্রো ফিন্যান্সের কবলে পড়ে বিপদগ্রস্ত হওয়ার বহুবিধ উদাহরণ উত্থাপন করেন ও তার প্রতিকারের উপায় সম্পর্কিত বিষয়ে সমৃদ্ধ হন প্রশ্নোত্তর পর্বের মধ্যে দিয়ে। প্রকাশ্য সমাবেশে শতাধিক মানুষের উপস্থিতি যা বিশেষ ভাবে লক্ষণীয়।
Microfinance Brinda Karat
কেন্দ্রের নীতির কারণেই জাঁকিয়ে বসছে মাইক্রোফিন্যান্স, বললেন বৃন্দা করাত
×
Comments :0