এআই থেকে তুলতে হবে মুনাফা। মুনাফার দৌড়ে নেমে পরিবেশ সংক্রান্ত লক্ষ্য থেকে সরে যাচ্ছে তথ্য প্রযুক্তি বহুজাতিক মাইক্রেসফ্ট।
‘উইনডোজ‘ নির্মাতা সংস্থা ২০৩০ সালের মধ্যে প্রয়োজনীয় বিদ্যুতের জন্য পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছিল। এআই’র দৌড়ে নেমে সেই লক্ষ্য পিছানোর চিন্তা করছে সংস্থা।
‘ব্লুমবার্গ নিউজ‘ এর প্রতিবেদনে এই সম্ভাবনা কাজানো হয়েছে।
এআই প্রযুক্তি থেকে তথ্য প্রযুক্তি পরিষেবায় যুক্ত সংস্থাগুলি আয়ের লক্ষ্য নিয়েছে। কিন্তু তার জন্য প্রয়োজন প্রচুর বিদ্যুৎ। তথ্য প্রযুক্তি সংস্থাগুলি এআই পরিষেবার জন্য তৈরি করছে ‘ডেটা সেন্টার‘। একেকটি ডেটা সেন্টারের জন্য প্রয়োজন বহু গিগাওয়াট বিদ্যুৎ। ব্লুমবার্গ জানাচ্ছে, কেবল এক গিগাওয়াট বিদ্যুৎ দিয়ে আমেরিকার মতো বিদ্যুৎ ব্যবহারে এগিয়ে থাকা দেশেও সাড়ে ৭ লক্ষ বাড়ির প্রয়োজন মেটানো হয়।
সংবাদসংস্থা রয়টার্স বিষয়টি নিয়ে মাইক্রোসফ্টের বক্তব্য জানতে চায়। তবে এই তথ্য প্রযুক্তি সংস্থা কোনও বক্তব্য জানায়নি।
মাইক্রোসফ্টের প্রতিদ্বন্দ্বী আমাজন এবং আলফাবেটও এআই প্রযুক্তিতে বিপুল অঙ্কের বিনিয়োগ করেছে। আবার শেয়ার বাজারে এআই থেকে মূলধনও তুলছে বহু সংস্থা।
বিদ্যুতের চাহিদা মেটাতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরির চুক্তিও হচ্ছে নতুন করে। প্রাকৃতিক গ্যাসের চাহিদাও বাড়ছে লাফিয়ে।
Microsoft AI Climate
এআই’র দৌড়ে নেমে পরিবেশ বান্ধব নীতি থেকে সরছে মাইক্রোসফ্ট
×
Comments :0