Minakhshi Mukherjee

মাতৃসদনে লিফ্ট নেই, বন্ধ প্রাইমারি স্কুল, হিন্দমোটরে শুনলেন মীনাক্ষী, দেখুন ভিডিও

জেলা

হিন্দমোটর বিস্তীর্ণ এলাকা। উত্তরপাড়া বিধানসভার এই এলাকা সবচেয়ে অবহেলিত হয়েছে দীর্ঘ এক দশক ধরে। এদিন হিন্দমোটর রবীন্দ্র ভবনে পাড়া বৈঠকে মীনাক্ষী শুনলেন মানুষের যন্ত্রণার কথা। 
স্থানীয়েরা বলেন হিন্দমোটর মহামায়া মাতৃমঙ্গল মাতৃসদন রয়েছে। নার্সিংহোমের মতো চার্জ। ঠিক মতো ট্রিটমেন্ট হয়না। কোন লিফ্ট নেই। মাতৃমঙ্গল হাসপাতালে ঝুঁকি নিয়ে প্রসূতি মায়েদের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয় ব্লাড টেস্ট করাতে। 


এক আশা কর্মী জানান, রোগীর সহায়তায় নিযুক্ত আশা কর্মীদের নিজের টাকা দিয়ে দামি ইনজেকশন কিনতে হচ্ছে। আশা কর্মীদের ঐ ন্যূনতম বেতন থেকে কতটাই বা করা যায়। পৌরসভা মাতৃমঙ্গল হাসপাতালকে মুনাফা কমানোর জায়গা বানিয়েছে। কিন্তু ন্যূনতম পরিষেবা উন্নয়ন করছে না। হিন্দমোটর এলাকায় ৪ টের ওপর প্রাইমারি স্কুল বন্ধ সেই নিয়েও ক্ষোভ জানান বাসিন্দারা। 
পাড়া বৈঠক শেষে দেশবন্ধু পার্কের সামনে থেকে সিপিআই(এম) কোতরঙ হিন্দমোটর এরিয়া কমিটির উদ্যোগে গণঅর্থ সংগ্রহ কর্মসূচি হয়। বিপিন ভিলা মোড় যাবার পথে রাস্তার দু’ধারে বহু মানুষ বেরিয়ে আসেন। 
মীনাক্ষী বলেন শিল্পায়ন ও কাজের দাবী আমাদের মূল দাবি। তার পরেই যে দাবিটা গুরুত্বপূর্ণ সেটা হল স্বাস্থ্য, শিক্ষা, নারী নিরাপত্তা। এতদিন ধরে তো এখানে তৃণমূলের বিধায়ক সাংসদেরা আছেন, কোনটা হয়েছে বলতে পারেন? প্রসূতি মায়েরা ঝুঁকি নিয়ে সিঁড়ি বেয়ে টেস্ট করাতে যাচ্ছেন। স্বাস্থ্য কেন্দ্র তে নার্সিংহোমের মতো তো বিল করছেন মুনাফার জন্য। ন্যূনতম পরিষেবা দিতে পারছেন না?

Comments :0

Login to leave a comment