আশঙ্কাই সত্যি হল! গ্যাসের পর এবার সারাদেশে দাম বাড়ছে পেট্রলের। যে মূল্যবৃদ্ধির আশঙ্কা করা হচ্ছিল, তা এখন বাস্তবে পরিণত হতে চলেছে। তেল কোম্পানিগুলো প্রিমিয়াম পেট্রোলের দাম লিটার প্রতি ২.০৯ টাকা পর্যন্ত বাড়িয়েছে। শুক্রবার থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন দর সাধারণ মানুষের পকেটের ওপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে স্বস্তির বিষয় এখন সাধারণ পেট্রোল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন হয়নি। এদিন ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড’র ‘স্পিড’ , হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড’র ‘পাওয়ার’ এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড’র ‘এক্সপি৯৫’ পেট্রলের দাম বেড়েছে লিটারপিছু ২.০৯ থেকে ২.৩৫ টাকা পর্যন্ত। তেল কোম্পানিগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, এই বর্ধিত মূল্য শুক্রবার থেকে কার্যকর হয়েছে। এই মূল্য বিভিন্ন শহর অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।
দাম বেড়ে পশ্চিমবঙ্গে প্রতি লিটারে হয়েছে ১০৬.৭২ টাকা। দিল্লিতে প্রতি লিটারে ৯৪.৭৭ টাকা, মহারাষ্ট্রে প্রতি লিটারে ১০৪.৬৪ টাকা, উত্তর প্রদেশে প্রতি লিটারে ৯৪.৫৩ টাকা। বিহারে প্রতি লিটারে ১০৬.৯৫ টাকা এবং কর্নাটকে প্রতি লিটারে ১০৩.৬২ টাকা। তামিলনাড়ুতে প্রতি লিটারে ১০২.১৮ টাকা। তেলেঙ্গানায় প্রতি লিটারে ১০৮.৯০ টাকা। উত্তর প্রদেশের রাজধানী লখনউতে প্রিমিয়াম পেট্রোলের দাম বেড়ে প্রতি লিটার ১০৩.৯২ টাকা হয়েছে। এদিকে, পুনেতে এর দাম প্রতি লিটার ১১৩.৭৭ টাকায় পৌঁছেছে।
ইরান মার্কিন যুদ্ধে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ থেকে গ্যাস তেলের জোগান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বহু দেশে তেল ও গ্যাস উৎপাদন বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছে গেছে তেল গ্যাস চলাচলের পথ। আমেরিকা উপর ভরসা করে এতে প্রথমে আমল দেয়নি মোদী সরকার। কোনোভাবেই আমেরিকার প্রতাপ বাজারে রান্নার গ্যাস সরবরাহে কোনও নিশ্চয়তা দিতে পারেনি। পশ্চিম এশিয়ার সংঘাত জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটিয়েছে, যার ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়ছে। ভারতও এই প্রভাব অনুভব করছে। তবে কেন্দ্র সরকার দাবি করছে দেশে পর্যাপ্ত অপরিশোধিত তেলের মজুদ রয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, আজ পর্যন্ত সমস্ত শোধনাগার সর্বোচ্চ ক্ষমতায় চালু রয়েছে এবং পর্যাপ্ত অপরিশোধিত তেলের মজুদ রয়েছে।
Petrol Price Hike
গ্যাসের পর এবার দাম বাড়ল পেট্রোলেরও
×
Comments :0