manhole death in sreerampur

শ্রীরামপুরে ম্যানহোল নেমে মৃত এক শ্রমিক, অসুস্থ আরও দুই

জেলা

ছবি প্রতীকী

ফের ম্যানহোল নেমে মৃত শ্রমিক। ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরে। বৃহস্পতিবার শ্রীরামপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড ম্যানহোলে কাজ করার সময় মৃত্যু হয়েছে এক শ্রমিকের। এছাড়াও অসুস্থ দুই কর্মী। মাটির তলায় হাইড্রেনে  কেএমডিএর জল প্রকল্পের

জানা গিয়েছে, শ্রীরামপুরের রাম-সীতা লেনে মাটির তলায় হাইড্রেনে কেএমডিএর জল প্রকল্পের কাজ চলছিল। সেখানেই ম্যানহোলে নেমে পরিষ্কারের কাজ করছিলেন ঠিকাদার নিযুক্ত কয়েক জন শ্রমিক। সেখানেই অসুস্থ হয়ে পড়েন এক শ্রমিক। তাকে উদ্ধার করতে গিয়ে আরও  দুজন অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। তিন জনকেই দমকল ও স্থানীয়রা উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই একজন শ্রমিককে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা। বাকি দুজন শ্রমিকের চিকিৎসা চলছে হাসপাতালে। মৃতের ওই শ্রমিকের নাম সেখ মুস্তফা(৩৪)। মৃতের বাড়ি মহেশতলা থানা এলাকায়।

Comments :0

Login to leave a comment