কবিতা
মুক্তধারা
চোখের পাতা
আনজু বানু
২০২৬ ফেব্রুয়ারি ৪ | বর্ষ ৩
বাজারের থলে ভরে শাক সবজি কিনে বাড়ি ফেরার পথে বন্ধুর ছেলের সঙ্গে দেখা ।সাধারণ কিছু কথা বার্তার পর বন্ধুর কিশোর বয়সী ছেলেটি হঠাৎ বলে উঠল।
কাকু আপনার চোখের পাতা নেই কেন?
আমি চোখে হাত দিয়ে বললাম।
কেন বাবা, এই তো আছে।
কিন্ত আমি তো দেখতে পাচ্ছি না কাকু।
সে কী!
দিব্যি তো আছে আমার চোখের পাতা।
বাড়ি যেতে যেতে ভাবতে থাকি ইদানিং সবাই আমাকে কেন যে বলছে।
আমার চোখের পাতা নেই।
আমি এতবড় একজন রাজনীতিবিদ
আমার চোখের পাতা নেই।
তা কী করে হয়।
বললেই হল।
তারা জানে না আমি কে!
আমি ঘোড়ার নাল ঘষে
সব কু তাড়িয়ে দিতে পারি।
Comments :0