কবিতা | গ্রীষ্ম দুপুরে মন মুকুরে
আনজু বানু
মুক্তধারা | বর্ষ ৪ | ১০ জুন ২০২৬
গ্রীষ্মকালে উদাস দুপুর চারিদিক নিঃঝুম
ক্লান্ত মা ঘুমিয়ে কাদা খোকার নেই ঘুম।
খোকা শোনে ঘুঘুর ডাক ঘুঘুর ঘু স্বরে
গ্রীষ্মের নিঝুম দুপুর মনকে উদাস করে।
বিকেল বেলা কাল বোশেখি ঝড় উঠবে যেই
আম কুড়াবি কোথায় খোকা আম গাছ তো নেই।
আম গাছ নেই জাম গাছ নেই চতুর্দিকে ফাঁকা
বড় বড় অট্টালিকায় আকাশের মুখ ঢাকা।
সুখের মুখ দেখতে খোকা গাছপালা যে চায়
তানাহলে অক্সিজেন আর ফল পাবি কোথায়?
পরিবেশ বাঁচাতে হলে গাছ লাগাবি খোকা
এই গুলি সব এড়িয়ে গেলে নিজেই খাবি ধোঁকা।
কিছু ফল খাবি খোকা বাজার থেকে কিনে
শরীরটা কী ভাল থাকে মরশুমি ফল বিনে?
দুঃখ সুখের এই বাংলায় সবাই ভাই ভাই
তোর জন্য চাঁদ উঠবে খোলা জানালায়।
Comments :0