হান্টা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন যাত্রীরা। তিনজনের মৃত্যুও হয়েছে। জাহাজের বাকি যাত্রীদের নামানোর কাজ শুরু হয়েছে। যাত্রীদের একাংশকে নামিয়ে আনা হয়েছে পরীক্ষার পর। বাকিদেরও সোমবারের মধ্যে নামিয়ে আনা হবে বলে জানিয়েছে স্পেনের স্বাস্থ্য আধিকারিকরা।
জাহাজটি নোঙর করেছে ক্যানারি আইল্যান্ডের টেনেরিফে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ইঁদুরের মলমূত্র থেকে সংক্রমণ হয় হ্যান্টা ভাইরাসের। জীবানু শ্বাসতন্ত্রের মাধ্যমে শরীরে যায়। সংক্রমণে এই বিলাসবহুল জাহাজের তিন যাত্রীর মৃত্যুও হয়েছে। করোনা ভাইরাসের স্মৃতি উসকে যাওয়ায় ছড়িয়ে যায় তীব্র আতঙ্কও।
এই পরিস্থিতিতে গত শনিবার, ৯ মে, বিশ্ব স্ববাস্থ্য সংস্থার মহাসচিব টেড্রস আধনম ঘেব্রেয়ুসুস এক বিশেষ বার্তায় বলেন যে হান্টা ভাইরাস বিপজ্জনক। কিন্তু হান্টা ভাইরাস থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করোনা ভাইরাসের মতো নয়।
এদিকে স্পেনের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন যে বাকি যাত্রীদের মধ্যে কোনও সংক্রমণের লক্ষণ ছিল না। তবে স্থানীয়দের আশ্বস্ত করার যাবতীয় চেষ্টা চললেও জাহাজটি ক্যানারি আইল্যান্ডে ভিড়তেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। ক্যানারি আইল্যান্ডে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রশাসন রয়েছে। প্রশাসনের তরফে তীব্র আপত্তিও জানানো হয়েছিল।
১ এপ্রিল এই জাহাজ এমভি হন্ডিয়াস আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করে। মাঝে সেন্ট হেলেনা এবং অ্যাসেনসন থেকে কিছু যাত্রী দক্ষিণ আফ্রিকায় ফিরে যান। গত ১১ এপ্রিল জাহাজের প্রথম যাত্রীর মৃত্যু হয়। ২৬ এপ্রিল মৃত্যু হয় দ্বিতীয় যাত্রীর। দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ার পর মৃত্যু হয় তাঁর। ২ মে তৃতীয় যাত্রীর মৃত্যু হয় অ্যাসেনসন দ্বীপের কাছে।
Hantavirus
হান্টা ভাইরাস: জাহাজ থেকে নামানো হচ্ছে যাত্রীদের, রয়েছে আতঙ্ক
×
Comments :0