Polit Bureau on Gas Price

সিলিন্ডারে বাড়ানো দাম প্রত্যাহারের দাবি পলিট ব্যুরোর

জাতীয়

গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানালো সিপিআই(এম) পলিট ব্যুরো। মধ্য প্রাচ্যে সংঘাতের কারণ দেখিয়ে দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে পলিট ব্যুরো বলেছে যে সিলিন্ডারের ওপর চাপানো কর প্রত্যাহার করে মানুষকে রেহাই দেওয়ার চেষ্টা করেনি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।
পলিট ব্যুরো বলেছে যে রান্নার গ্যাসের সিলিন্ডারে ৬০ টাকা বৃদ্ধির হাত থেকে রেহাই দেওয়া হয়নি উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা গরিব পরিবারকেও। এর আগে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৪. ৫০ টাকা বাড়ানো হয়েছিল। সব মিলিয়ে এই বির্ধিত দাম চাপানো হবে মধ্যবিত্ত এবং শ্রমজীবী মানুষের ওপরই। এই অংশ মারাত্মক মূল্যবৃদ্ধির বোঝা বইছেন এমনিতেই। 
পলিট ব্যুরো বলেছে, সিলিন্ডারে বসানো কর প্রত্যাহার করেনি নরেন্দ্র মোদী সরকার। সেক্ষেত্রে জনতাকে রেহাই দেওয়া যেত। এই অবস্থান থেকেই সরকারের মনোভাব স্পষ্ট হয়। 
পলিট ব্যুরো বলেছে, পশ্চিম এশিয়ায় সংঘাতের যুক্তিতে দাম বাড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করছে কেন্দ্র। এই প্রয়াস চোখে ধুলো দেওয়া আর কিছু নয়। বাস্তবে যুদ্ধ উন্মাদনার নীতির কাছে নিজেদের বন্ধক দিয়েছে এই সরকার। দেশের মানুষের স্বার্থের বদলে মার্কিন আধিপত্যবাদী স্বার্থের পক্ষে কাজ করে চলেছে এই সরকার।

Comments :0

Login to leave a comment