বলতে পারো — অমল কর
নতুনপাতা — ৪র্থ বর্ষ — ২৫ জুন ২০২৬ — প্রশ্ন
বিশ্বকাপ ফুটবল ২০২৬
জিজ্ঞাসা
১. বিশ্বকাপ ফুটবলে দ্রুততম গোলদাতা কে? ২০২৬ বিশ্বকাপে কে দ্রুততম গোলদাতা?
২. সবচেয়ে কম জনসংখ্যার কোন্ দেশ এবার বিশ্বকাপে খেলছে?
৩. কোন্ বিশ্বকাপে দ্রুততম ১০০ গোল হয়? এবার কততম খেলায় ১০০ গোল হয়?
৪. ফিফা বিশ্বকাপ ট্রফির নকশাকার কে? উচ্চতা, ব্যাস, ওজন, উপাদান কি কি?
৫. বিশ্বকাপে ২ টি করে হ্যাটট্রিক করেন কে কে?
৬. বিশ্বকাপে বিশ্বের কোন্ একমাত্র খেলোয়াড় ৬ টি বিশ্বকাপ খেলে প্রতিবারই গোল করেন?
জিজ্ঞাসা
১. ২০০২ বিশ্বকাপে তুরস্কের হাকান সুকুর খেলা শুরুর ১১ সেকেন্ডে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দ্রুততম গোলের রেকর্ড করেন। ২০২৬ বিশ্বকাপে তুরস্কের বিরুদ্ধে খেলা শুরুর ৬৫। সেকেন্ডে প্যারাগুয়ের মাতিয়াস গালারসা দ্রুততম গোলটি করেন।
২. মাত্র ১ লক্ষ ৫৮ হাজার জনসংখ্যার দেশ 'কুরাসা' এবার বিশ্বকাপে খেলছে।
৩. মাত্র ২০ ম্যাচে সবচেয়ে কম ম্যাচে ১০০ গোল হয় ১৯৫৪ বিশ্বকাপে। এবার বিশ্বকাপে শততম গোল হয় নেদারল্যান্ডস বনাম সুইডেনের ৩৩ তম খেলায়, স্কোরার নেদারল্যান্ডসের কোডি গাকপো।
৪. ফিফা বিশ্বকাপ ট্রফির রূপকার ইতালির ভাস্কর সিলভিও গাজ্জানিকার। ট্রফিটির উচ্চতা ৩৭ সে.মি.,ব্যাস ১৩ সে.মি.,ওজন ৬১৭৫ গ্রাম, ১৮ ক্যারেট সোনার উপাদানে নির্মিত।
৫. বিশ্বকাপে এ পর্যন্ত ২টি করে হ্যাটট্রিক করেন ৪ জন: স্যান্ডর কোকসিস(হাঙ্গেরি), জাস্ট ফন্টেইন(ফ্রান্স), গার্ড মুলার (পশ্চিম জার্মানি) ও গ্যাব্রিয়েল বাতিস্তুতা(আর্জেন্টিনা)।
৬. পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিশ্বের একমাত্র খেলোয়াড় ৬টি বিশ্বকাপ খেলে প্রতিবারই গোল করেন।
Comments :0