বলতে পারো — অমল কর
নতুনপাতা — ৪র্থ বর্ষ — ৪ জুন ২০২৬ — প্রশ্ন
জিজ্ঞাসা
১. ফিফা-র বিশ্বকাপ ফুটবলে এবার কোন্ ৪টি নতুন দল প্রথমবার খেলবে?
২. এবার আইপিএল টি-২০ ক্রিকেট চ্যাম্পিয়ন কে?
৩. শিশুসাহিত্যিক ও ছড়াকার সুকুমার রায় -এর মৃত্যুশয্যায় রবীন্দ্রনাথ ঠাকুর কোন্ দুটি গান করেন?
৪. রবীন্দ্রনাথ ঠাকুর কবে কোথায় নোবেল বক্তৃতা প্রদান করেন?
৫. কবি মডেল অভিনেত্রী গায়িকা মেরিলিন মনরো বিখ্যাত কোন্ সিনেমায় অভিনয় করেন?
৬. বিশ্বে সবচেয়ে বেশি ভাষা রয়েছে কোন্ দেশে?
সমাধান
১. ফিফা-র বিশ্বকাপ ফুটবলে এবার নতুন দল হিসেবে প্রথম খেলবে কেপ ভার্দে,কুরসাও, জর্ডান ও উজবেকিস্তান।
২. এবার আইপিএল টি-২০ ক্রিকেট চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। ফাইনালে সেরা খেলোয়াড় বিরাট কোহলি। ১টি সেঞ্চুরি, ৫টি পঞ্চাশোর্ধ্ব,৭৭৬ রান করে অরেঞ্জ ক্যাপ জয়ী বৈভব সূর্যবংশী। ২৯ টি উইকেট পেয়ে পার্পল ক্যাপ জয়ী কাগিসো রাবাদা। ১৩ বলে রেকর্ড ৫০ রান উর্ভিল-এর।
৩. শিশুসাহিত্যিক সুকুমার রায় -এর অন্তিমশয্যায় তাঁর গড়পাড়ের বাসগৃহে অনিরুদ্ধ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ২৯/০৮/১৯২৩ সালে 'আছে দুঃখ আছে মৃত্যু' এবং 'দুঃখ এ নয় সুখ নহে গো' গানদুটি করেন।
৪. রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২১ সালের ২৬ শে মে সুইডেনে নোবেল বক্তৃতা প্রদান করেন।
৫. কবি মডেল অভিনেত্রী গায়িকা মেরিলিন মনরো ২৯ টি সিনেমায় অভিনয় করেন। তাঁর বিখ্যাত সিনেমা ক) জেন্টলম্যান প্রেফার ব্লন্ডিজ (১৯৫৩), খ) সাম লাইক ইট, হট(১৯৫৯) ও গ) দি মিস ফিটস(১৯৬১)।
৬. বিশ্বে সবচেয়ে বেশি ভাষার দেশ পাপুয়া নিউ গিনি...মোট ৮৪০ টির বেশি জীবন্ত ভাষা সেখানে।
Comments :0