Qatari Helicopter Crashes

কাতারে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৭

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে রবিবার কাতারে হেলিকপ্টার দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। একজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনার পর উদ্ধার ও অনুসন্ধান অভিযান জোরদার করা হয়েছে। বলা হয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে উপসাগরীয় অঞ্চলে কাতারের একটি সেনা বাহিনীর হেলিকপ্টার ভেঙে অন্তত ছয়জন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে মোট সাতজন ছিলেন। তাদের মধ্যে একজন এখনও নিখোঁজ ছিলেন। উদ্ধারকারী দলগুলো তাঁর সন্ধান চালিয়ে উদ্ধার করেছে সন্ধ্যায়।  কাতারের স্বরাষ্ট্র মন্ত্রক এদিন ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, নিয়মিত দায়িত্ব পালনের সময়, একটি প্রশিক্ষণ উড়ানের সময় ঘটেছে হঠাৎ প্রযুক্তিগত সমস্যার কারণে হেলিকপ্টারটি সমুদ্রে আছড়ে পড়ে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দুর্ঘটনাটি একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছে, যদিও ঘটনাটি তদন্তাধীন রয়েছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, তাদের বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান চালাচ্ছে।
কাতার প্রতিরক্ষা মন্ত্রক নিহতদের নাম উল্লেখ করে একটি বিবৃতি জারি করে। বিবৃতিতে বলা হয়, সকালের উদ্ধার অভিযানের সময় কাতার সশস্ত্র বাহিনীর পাইলট মুবারক সালেম দাওয়াইয়া আল-মারি, সার্জেন্ট ফাহাদ হাদি গানেম আল-খায়রিন ও কর্পোরাল মহম্মদ মাহের মোহাম্মদ, কাতার-তুরস্ক যৌথ বাহিনীর মেজর সিনান তাশতেকিন। এবং বিমানটির তুর্কি বেসামরিক সহযাত্রী সুলেমান জেমরা কাহরামান ও ইসমাইল আনাস কান নিহত হন। কাতার সশস্ত্র বাহিনীর নিখোঁজ পাইলট সাঈদ নাসের সামেখের সন্ধান অব্যাহত ছিল। বরিবার বিকেলে নিশ্চিত করা হয় যে, সপ্তম একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যা নিখোঁজ ক্যাপ্টেন সাঈদ নাসের সামেখের। জানা গেছে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন তুর্কির নাগরিক ছিলেন।

Comments :0

Login to leave a comment