কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে দায়ের করা মানহানি মামলায় উত্তরপ্রদেশের সুলতানপুরের এমপি-এমএলএ আদালতে হাজিরা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার সকালে দিল্লি থেকে সরাসরি সুলতানপুরে পৌঁছান তিনি। আদালত চত্বরে ভিড় জমায় অসংখ্য কংগ্রেস কর্মী-সমর্থক।
২০১৮ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে রাহুল গান্ধীর বিরুদ্ধে। এই ঘটনায় বিজেপি নেতা বিজয় মিশ্র একটি মানহানি মামলা দায়ের করেন। গত পাঁচ বছর ধরে এই মামলার বিচারপ্রক্রিয়া চলছে।
আদালতে বয়ান দেওয়ার সময় রাহুল গান্ধী নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। তার মতে, রাজনৈতিক ভাবে হেনস্তা করার জন্যই এই মামলা সাজানো হয়েছে। কংগ্রেসের প্রদেশ সভাপতি অজয় রাই জানিয়েছেন, রাহুল গান্ধী শুধুমাত্র এই শুনানির জন্যই এসেছেন এবং প্রক্রিয়া শেষ করে তিনি দিল্লিতে ফিরে যাবেন।
রাহুল গান্ধী সুলতানপুরে আসায় শহরের বিভিন্ন জায়গায় 'সত্যমেব জয়তে' লেখা পোস্টার লাগিয়েছেন স্থানীয় কংগ্রেস নেতারা। বিজেপি নেতা বিজয় মিশ্র অবশ্য দাবি করেছেন যে, তার কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে যা আদালতে পেশ করা হয়েছে।
Rahul Gandhi
আট বছরের পুরনো মামলায় হাজিরা দিলেন রাহুল
×
Comments :0