CPIM

রাজস্থানে গ্রামে-শহরে মহল্লায় পৌঁছাচ্ছে লালঝাণ্ডার জাঠা

জাতীয়

জনজীবনের জ্বলন্ত সমস্যা নিয়ে রাজস্থানের জাঠা কর্মসূচিতে নেমেছে সিপিআই(এম)। 
২৪ মার্চ দিল্লির রামলীলা ময়দানে সমাবেশ সিপিআই(এম)’র। তার প্রস্তুতিতে দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে, উত্তর ভারতের রাজ্যগুলিতে হচ্ছে জাঠা। 
রাজস্থানে জাঠা শুরু হয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য এবং লোকসভার সাংসদ অমরা রামের নেতৃত্বে। 
সিপিআই(এম) নেতৃবৃন্দ পৌঁছে যাচ্ছেন হনুমানগড়, ভাদরা, তারানগরের মতো জেলাগুলির গ্রামে গ্রামে। সেখানেই মহল্লায় মহল্লায় বিভিন্ন অংশের মানুষকে একত্রিত করে চলছে সমাবেশ। সেই সমাবেশ থেকে সাধারণ মানুষের মতামতও সংগ্রহ করছেন নেতৃবৃন্দ। সমাবেশগুলিতে বিপুল জন সমাগমও লক্ষ্য করা যাচ্ছে। 
হনুমানগড়, ভাদরার জায়গায় জায়গায় এই জাঠার সমর্থনে বিশাল বাইক মিছিল হতেও দেখা যায়। 
কেন্দ্রীয় সরকারের চালু করা শ্রমকোড, কৃষক-বিরোধী বীজ বিল, বিদ্যুত বিলের বিপদ নিয়ে কথা হচ্ছে জনতার সঙ্গে। রয়েছে ‘বিকশিত ভারত জি রাম জি‘ আইন, বিদ্যুৎ বিল, বীজ বিল, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই জাঠা করা হচ্ছে রাজস্থানের বিভিন্ন রাজ্যে। 
পাশাপাশি, সিপিআই(এম) প্রচারে তুলে ধরছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিপদও। বলা হচ্ছে, মোদী সরকার দেশের সার্বভৌমত্বকে হরণ করার চেষ্টা চালাচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ২৪ মার্চ দিল্লি চলো'র ডাক ও দেওয়া হয়েছে এই জন সংঘর্ষ জাঠা থেকে। 
এই বিষয়ে সিপিআই(এম ) সাধারণ সম্পাদক এমএ বেবি বলেন যে রাজস্থান পলিট ব্যুরো সদস্য ও সাংসদ অমরা রামের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের দুর্নীতির বিরুদ্ধে এই জন সংঘর্ষ জাঠা শুরু হয়ে গিয়েছে। অন্যত্রও ৮ মার্চের পর থেকে এই জাঠা শুরু হবে।

Comments :0

Login to leave a comment