demanding voting rights

ভোটাধিকারের দাবিতে রাস্তা অবরোধ বাঁকুড়ায়

জেলা

বাঁকুড়া বিধানসভা এলাকার বাঁকুড়া ১ নম্বর ব্লকের নুতন গ্রাম মোড়ে নুতন গ্রাম, পাহাড়পুর, ভিকুরডিহি, পচির ডাঙ্গা সহ একাধিক গ্রামের কয়েকশো মানুষ মঙ্গলবার সকালে বাঁকুড়া - পুরুলিয়া রাস্তা অবরোধ করেন। বাঁকুড়া ১ নম্বর ব্লকের 'ভোটাধিকার বাঁচাও' নাগরিক মঞ্চের ডাকে এই আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়।
আন্দোলনকারীদের অভিযোগ দীর্ঘ দিন ধরে তাঁরা ভোট দিলেও এবার কয়েকশো মানুষের নাম বিবেচনাধীন বলে ঝুলিয়ে রক্ষা হয়েছে। জীবিত বহু বৈধ ভোটারের নাম বাদ দিয়েছে। এলাকার মুসলিম ও তপসিলি জাতিভুক্ত মানুষজনের ওপরেই এই অন্যায় করা হয়েছে। তাঁদের দাবী সমস্ত বৈধ ভোটারের নাম রাখতে হবে, না হলে ভোট নয়। 
এদিন সকাল থেকেই চলছে এই অবরোধ। তারজেড়ে তৈরী হয়েছে ব্যাপক যানজট। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েম করা হয়েছে। মানুষজন তাঁদের দাবিতে অনড়।তবে দুপুর ২ টোর পর বাঁকুড়া থানার আইসি প্রসেনজিৎ চ্যাটার্জী ঘটনাস্থলে এসে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

Comments :0

Login to leave a comment