SKM

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যৌথ আন্দোলনে এসকেম ও সিটিইউ

জাতীয়

সংযুক্ত কিষান মোর্চা হরিয়ানার কুরুক্ষেত্রে মঙ্গলবার ন্যাশনাল কাউন্সিলের বৈঠক করে। সেখানে সংগঠনের তরফে দেশের শ্রমজীবী মানুষের স্বার্থ বিরোধী ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরোধিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের সভার পর সাংবাদিক সম্মেলন করেন রাকেশ টিকাইত ও ডঃ অশোক ধাওয়ালে সহ সংযুক্ত কিষান মোর্চার নেতৃবৃন্দ।

এদিনের বৈঠক থেকে, ৯ মার্চ আসন্ন সংসদ অধিবেশনের প্রথম দিনে, সংযুক্ত কিষান মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে দিল্লির যন্তর মন্তরে একটি বিশাল ধর্না সংগঠিত করবে। এই ধর্না থেকে চারটি শ্রম আইন বাতিলের দাবিও করবে।১০ মার্চ থেকে ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগ দিবস পর্যন্ত, দেশের সব রাজ্যে বৃহৎ মহাপঞ্চায়েতের ডাক দেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হল, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতা করা। পাঞ্জাবের বার্নালায় এক বিশাল কিষাণ মহাপঞ্চায়েতের মধ্যে দিয়ে এই অভিযান শুরু হবে। পাশাপাশি প্রেস বিবৃতি দিয়ে সংগঠনটি জানিয়েছে, বাণিজ্যচুক্তি ভারতের জন্য অত্যন্ত বিপদজনক। এর বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে কয়েকহাজার গ্রামসভাও করা হবে।
এছাড়াও, ২৩ মার্চ শহীদ দিবসে সারা দেশে সাম্রাজ্যবাদ বিরোধী দিবস হিসেবে পালন করার ডাকও দেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment