cpim salim

কাশিপুরে জনসংযোগে সেলিম

কলকাতা

সিপিআই(এম) কাশিপুর বেলগাছিয়া বিধানসভার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডের ঠাকুর কলোনি এলাকায় অর্থ সংগ্রহ ও জন সংযোগ করা হয়। রবিবার সকালে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন সিপিআই(এম) কলকাতা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য প্রতীপ দাশগুপ্ত এবং জেলা কমিটির সদস্য পৌলবি মজুমদার সহ অঞ্চলের নেতৃবৃন্দ।

শনিবার সকালে কলকাতার পাইকপাড়া অঞ্চলের একটি বন্ধ ক্লাবে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পাইকপাড়ার গাঙ্গুলিপাড়া এলাকার রয়েছে ‘যুবশক্তি’ নামে একটি ক্লাব। সেই ক্লাবেই এদিন সকাল ৬ টা নাগাদ পরপর তিনটি বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ওই ক্লাবের টিনের চাল উড়ে পাশের একটি ছয়তলা বাড়ির ছাদে গিয়ে পরে। ক্লাবে আগুন ধরে যায়, দমকল এসে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনার তদন্ত করছে চিৎপুর থানার পুলিশ।

পাইকপাড়ায় বোমা বিস্ফোরণ প্রসঙ্গে সেলিম বলেছেন, "তৃণমূল যেদিন থেকে বাংলায় এসেছে এই ধরণের বোমা বিস্ফোরণ, মজুত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছ। তাতে সাধারণ মানুষ থেকে শিশুদের কখনও অঙ্গহানি হয়েছে আবার কখনও মৃত্যুর ঘটনাও ঘটেছে।"

 

Comments :0

Login to leave a comment